ফের গুন্ডামি সলমনের দেহরক্ষী শেরা’র, আলোকচিত্রীদের হুমকি

মালিককে এই হট্টগোল থেকে বাঁচাতে তীব্র কন্ঠস্বরে চিৎকার করতে দেখা গিয়েছে অভিনেতার দেহরক্ষী শেরাকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে বেরোতেই সলমান খানকে ঘিরে ধরেন মুম্বই আলোকচিত্রীরা। মালিককে এই হট্টগোল থেকে বাঁচাতে তীব্র কন্ঠস্বরে চিৎকার করতে দেখা গিয়েছে অভিনেতার দেহরক্ষী শেরাকে। যিনি সুপারস্টারের সুদিন, দুর্দিন সবসময়ই তাঁর পাশে থেকেছেন। এই দৃশ্যের কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন মুম্বই বিমান বন্দর থেকে যখন বেরোচ্ছিলেন, তখনই অভিনেতাকে ঘিরে রেখেছিল তাঁর কঠোর নিরাপত্তারক্ষীরা। কিন্তু অভিনেতাকে দেখামাত্রই ছুটে আসবেন পাপারাজ্জিরা। এই হই-হট্টগোলের মধ্যে অভিনেতা কিছুতেই বেরিয়ে গাড়ির দিকে যেতে পারছিলেন না। তখনই অভিনেতার দেহরক্ষী শেরা’কে গুণ্ডামি করতে দেখা গিয়েছে। এবং আলোকচিত্রীদের হুমকি দিতে দেখা গিয়েছে। শেরার গুণ্ডামির একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে স্পষ্ট, তিনি চিৎকার করে পাপারাজ্জিদের উদ্দেশ্যে বলছেন, তাঁর মালিক তাঁদের অত্যাচারে অতিষ্ঠ। আর যেন তাঁকে বিরক্ত না করা হয়, তাড়াতাড়ি পথ পরিষ্কার করো।

অত্যন্ত খারাপভাবে তিনি পাপারাজ্জিদের সঙ্গে বাক্য বিনিময় করেছেন। শেরা, সলমানের ব্যক্তিগত দেহরক্ষী, এর আগেও একাধিকবার ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে শেরাকে। কিন্তু আজ শেরার গুণ্ডামি দেখল গোটা বিমানবন্দর। যিনি আজ পাপারাজ্জিদের মনোরঞ্জন করার কোনও মেজাজে ছিলেন না। শুধু তাই নয়, একসময়ে তাঁকে কিছু আলোকচিত্রীকে দূরে ঠেলে দিতে দেখা যায়। তাঁদেরকে পেছনে ঠেলে ‘সিকন্দর’ তারকাকে নিয়ে যেতে দেখা গিয়েছে। ভিডিওতে আরও দেখা গিয়েছে যে, বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর রাগান্বিত শেরা চিৎকার করে বলেন ওঠেন, “সবাই সরে যাও।’ তখন একজন আলোকচিত্রী ভিডিও রেকর্ড করছিলেন, শেরা তখন তাঁর ক্যামেরা ফেলে দেয়। এমনকী পুলিশকেও তিরস্কার করেন তিনি। যদিও এদিন শেরাকে সবসময় সলমানের পাশে দেখা গিয়েছে। কিন্তু অভিনেতাকে এই উত্তেজনাকর পরিস্থিতিতে শেরাকে আটকাতে দেখা যায়নি। তিনি গম্ভীর মুখে তাঁর গাড়ির দিকে চলে যান। শেরার এই গুণ্ডামির ভিডিও দেখে এখন শোরগোল পড়ে গিয়েছে নেটমহলেও। যাঁরা পাপারাজ্জিদের উপর এমন আচরণের জন্যে শেরার সমালোচনা করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কাজের ক্ষেত্রে, সলমানকে শেষবার বহুল আলোচিত ছবি “সিকন্দর”-এ দেখা যাচ্ছে, যা ঈদে মুক্তি পেয়েছে। কিন্তু ছবিটি দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছে। ছবিটি এখনও ১০০ কোটির আয়ের ক্লাবে প্রবেশ করতে পারেনি। ছবিটির ব্যর্থতার পর, সলমান কিছু ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের কাছ থেকে তার ভবিষ্যতের প্রকল্পগুলি এবং তার কাছ থেকে দর্শকদের প্রত্যাশা সম্পর্কে পরামর্শ নিয়েছিলেন। তাঁকে পরবর্তী তে সুরজ বরজাতিয়ার শিরোনামহীন ছবিতে দেখা যাবে। তিনি সম্প্রতি সঞ্জয় দত্তের সঙ্গেও একটি ছবির ঘোষণা করেছেন।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি