দানবের কঠোরতম শাস্তি হোক! শ্রদ্ধা হত্যাকাণ্ডে গর্জে উঠলেন স্বরা ভাস্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এক নারকীয় কাণ্ডের সাক্ষী থাকলো গোটা দেশ। মানুষ কতটা ভয়ানক হতে পারে তারই আরও একবার প্রমাণ মিলল। অভিযুক্ত আবতাবের কাণ্ড কারখানা রীতিমতো হার মানিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা ক্রাইম-থ্রিলারের সাইকো কিলারকেও। দিল্লিতে শ্রদ্ধা খুনের ঘটনায় জেরবার গোটা দেশ। ২৭ বছর বয়সী শ্রদ্ধা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যদিও তিনি মাঝে মধ্যেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন। তাই এক্ষেত্রেও অন্যথা হল না।

গতকালই প্রকাশ্যে উঠে এসেছে চরম মর্মান্তিক এই ঘটনার যাবতীয় বিবরণ সমুহ। বিয়ে করতে বলায় লিভ-ইন পার্টনারকে খুন করে প্রমাণ লোপাটের জন্যে প্রেমিকার দেহ ছুরি দিয়ে ৩৫ টুকরো করে জঙ্গলে ফেলে আসেন প্রেমিক। এই ঘটনা সামনে আসতেই গোটা দেশ তোলপাড়। মানুষ যে কতটা নৃশংস হতে পারে! অভিনেত্রী স্বরা শ্রদ্ধা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে দোষীর কঠোরতম শাস্তি দাবি করেছেন। ইতিমধ্যেই দিল্লি পুলিশ অভিযুক্ত প্রেমিক আবতাবকে গ্রেফতার করেছে। জেরার মুখে আবতাব নিজেই শিকার করেছে তাঁর এই নরকীয় কাণ্ড ঘটানোর কথা।

গতকাল স্বরা, একজন সাংবাদিকের পোস্ট রিটুইট করে লিখেছেন, “এই ঘটনাটি কতটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর এবং মর্মান্তিক তার ভাষায় প্রকাশ করার সাধ্য নেই। আমার হৃদয় এখন এই দরিদ্র মেয়েটির কাছে চলে গিয়েছে। নিজের প্রিয় মানুষটা যে কতটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করতে পারে, মানুষ এখন বিশ্বাস করাই ভুলে যাবে। আশা করি পুলিশ দ্রুত তাঁদের তদন্ত শেষ করে অভিযুক্ত দানবটিকে কঠোরতম শাস্তি দেবে।” স্বরা বলিউডের সেলিব্রিটিদের মধ্যে একজন যিনি দেশের বর্তমান সমস্যা এবং রাজনৈতিক বিষয়ে সর্বদা সোচ্চার হয়ে থাকেন৷ গত মাসে, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেছিলেন। ভক্তরা স্বরাকে শেষবার ‘জাহান চার ইয়ার’-এ দেখেছিল। যেখানে তিনি মেহের ভিজ, পূজা চোপড়া এবং শিখা তালসানিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। গত ১৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি, স্বরাকে পরবর্তীতে মীমাংসা, একটি হত্যা রহস্যে দেখা যাবে।

উল্লেখ্য, গত শনিবার আবতাব নিজের মুখেই শিকার করেছেন প্রেমিকাকে অমানবিক খুনের কথা। মানুষ কতটা নৃশংস হতে পারে। শ্রদ্ধা খুনের একের পর এক গা শিউরে ওঠার মতো তথ্য আপাতত উঠে এসেছে তদন্তকারীদের হাতে। বিয়ের কথা বলায় লিভ-ইন পার্টনারকে খুন, প্রেমিকাকে খুন করেই শুধু ক্ষান্ত থাকে নি প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা, প্রেমিকার দেহ একটানা ৩৫ টুকরো করে প্রমাণ লোপাটের জন্যে একের পর এক ব্যবস্থা নিয়েছে সে, আর সবটাই করেছেন এক্কেবারে ঠান্ডা মাথায়। ঘটনাটি ঘটেছে, গত ১৮ মে। আমেরিকান ক্রাইম-থ্রিলার দেখে প্রেমিকাকে খুনের নিখুঁত পরিকল্পনা করেন পাঁচতারা হোটেলের শেফ আবতাব।

দিল্লির ছত্তরপুরের শ্রদ্ধার ফ্ল্যাটেই তাঁকে খুন করে অভিযুক্ত, এমনকী অভিজ্ঞ শেফের মতো শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে খুনের পর প্রায় ১৮-২০ দিন ধরে গভীর রাতে দিল্লির মেহেরৌলর জঙ্গলে ফেলে দিয়ে আসে শ্রদ্ধার দেহের টুকরো। মেয়েকে খুঁজে না পেলে শ্রদ্ধার বাবা দিল্লি এসে পুলিশে অভিযোগ করলে তদন্তে নেমে গত ১২ নভেম্বর আবতাবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। জেরার মুখে সবটা শিকার করে আবতাব। যদিও এও জানা যায় যে, প্রমাণ লোপাটের জন্যে নতুন ফ্রিছ কিনেছিল আবতাব, সেখানেই শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে একেবারে কিমার আকারে ঢুকিয়ে রাখে সঙ্গে শ্রদ্ধার কাটা মাথার মুণ্ডুও। আপাতত আবতাবের কঠোরতম শাস্তির দাবি গোটা দেশের।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫