ইচ্ছেপূরণের গল্প নিয়ে বড়দিনে আসছে দেবের টনিক, মুক্তি পেল ট্রেলার

এক টুকরো অক্সিজেন হয়ে ওই বৃদ্ধ দম্পতির জীবনে আসে 'টনিক' অর্থাৎ দেব। টনিক তাঁদের নিয়ে যায় পাহাড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার প্রভাবে বহুদিন ধরে আটকে থাকা ছবির তালিকায় রয়েছে দেব ও অতনু রায়চৌধুরীর প্রযোজনায়, অভিজিৎ সেনের ছবি ‘টনিক’। অবশেষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। তার ঠিক এক মাস আগে অর্থাৎ ২৪ নভেম্বর মুক্তি পেল ছবির ট্রেলার। টানটান ট্রেলার জুড়ে বিভিন্ন সময়ই মজাদার সংলাপ দুই আলাদা আলাদা বয়সের মানুষকে যেন আরও কাছের করে তুলছে। ট্রেলারে দেখা যাচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, নীল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী এবং অবশ্যই দেবকে। এক হিমেল হাওয়ার মত আবির্ভাব ঘটছে যেন এই ছবিতে দেব ওরফে টনিকের।

ট্রেলার দেখে যা অনুমান করা যাচ্ছে তা হল ছবির প্রথম ভাগে এক সাংসারিক বাতাবরণকে তুলে ধরা হবে। চারজনের একটি ছোট্ট পরিবার। পুত্র ও পুত্রবধূর চরিত্রে রয়েছেন  নীল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং মা বাবার চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। বর্তমানের বহু পরিবারের মতই বৃদ্ধ মা বাবা এক প্রকারের অবহেলার বস্তু হয়ে দাঁড়ায় সেখানে। নিজের দশ বছরের বিবাহ বার্ষিকী উদযাপনে ছেলে উড়ে যায় ব্যাংকক অথচ মা বাবার বিবাহবার্ষিকী উদযাপনে বড় আয়জন তো নয়ই উল্টে ব্রেকফাস্ট টেবিলে বসে কাঁটা চামচ হাতে ইঙ্গি দিয়ে বাড়ির ছাদেই তাঁদের অনুষ্ঠান করার পরামর্শ দিচ্ছেন ছেলে। 

শেষ বয়সে এসে নিজের একের পর এক স্বপ্ন ভাঙতে দেখে নিজেই ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায়।  আর এরপরেই এক টুকরো অক্সিজেন হয়ে ওই বৃদ্ধ দম্পতির জীবনে আসে ‘টনিক’ অর্থাৎ দেব। টনিক তাঁদের নিয়ে যায় পাহাড়ে। ‘বাড়ির ছাদে না অ্যানিভার্সারি হবে মাঝআকাশের উপরে’ এমনটাই বলতে দেখা যাচ্ছে টনিককে। সঙ্গে রয়েছে সেই বিখ্যাত ডায়লগ ‘শীত-গ্রীষ্ম-বর্ষা টনিকই ভরসা’। এরকমই মজাদার জমজমাট সংলাপ আর দুই প্রজন্মের বন্ধুতা সব মিলিয়ে ইতিমধ্যেই মানুষের মন জিতে নিয়েছে এই ছবির ট্রেলার।

গোটা ট্রেলারের সিংহভাগ দেখা যাচ্ছে পাহাড়ে । বৃদ্ধ দম্পতিকে যেন তাঁদের ফেলে আসা দিন ফিরিয়ে দিচ্ছে টনিক। যে রক্তের সম্পর্ক যা মা বাবাকে বোঝেনা। দায়িত্ব সারে মাত্র সেখানে রক্তের সম্পর্কের থেকে অনেক বড় হয়ে প্রকাশিত হয় একজন ট্যুর গাইডের সঙ্গে শেষ বয়সে একা হয়ে যাওয়া দম্পতির। এই ছবির ট্রেলারে এক ঝলক দেখা মিলছে টলি ও বলিপাড়ার অন্যতম মুখ সোহম মজুমদারের। ছবির সঙ্গীত পরিচালনা করেছে জিৎ গঙ্গোপাধ্যায়। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে বড়দিনে দর্শকদের জন্য এক বড় চমক নিয়ে আসছে টনিক। 

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ