বিয়ের দেড় বছরের মাথায় আবারও অঘটন, কান্নায় ভেঙে পড়েছেন কৌশাম্বী, হঠাৎ কী হল?

২০২৪ সালের মে মাসে অভিনেতা আদৃত রায়কে বিয়ে করেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। প্রায় দেড় বছরের দাম্পত্য তাঁদের। তবে এই কয়েক মাসে তাঁদের জীবন দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের মে মাসে অভিনেতা আদৃত রায়কে বিয়ে করেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। প্রায় দেড় বছরের দাম্পত্য তাঁদের। তবে এই কয়েক মাসে তাঁদের জীবন দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। কেননা বিয়ের কিছুদিনের মধ্যেই মাকে হারিয়ে ছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। কয়েক মাস কাটতে না কাটতে আবারও শোকের ছায়া অভিনেত্রী র পরিবারে। মায়ের পর এবার দিদাকে হারালেন কৌশাম্বী। আর মন খারাপের খবরটি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন।

বিয়ের এক বছরের মাথায় একের পর এক অঘটন ঘটে যাচ্ছে অভিনেত্রীর জীবন দিয়ে। তবে কী হয়েছিল অভিনেত্রীর দিদার? তবে সে কথা জানাননি নায়িকা। আর দিদার মৃত্যুতে ভেঙে পড়েছেন কৌশাম্বী। গত ১২ নভেম্বর, বুধবার দিদাকে হারিয়েছেন তিনি। বর্তমানে স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে অভিনয় করছেন কৌশাম্বী। সেখানে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এবং তাঁর অভিনয়ও প্রশংসিত। যাই হোক, ‘মিঠাই’ ধারাবাহিকে প্রেমে পড়েছিলেন কৌশাম্বী এবং আদৃত। কিন্তু দু’জনের কেউই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা চান না। তাই নিজেদের ব্যক্তিগত জীবন খুব কমই প্রকাশ্যে আনেন তাঁরা। ধুমধাম করে বিয়ে করলেও, প্রেমের শুরু থেকে বিয়ের পরিকল্পনা সবটাই গোপনে রেখেছিলেন তাঁরা।

কাউকে কিচ্ছুটি জানতে দেননি তাঁরা। পরে তাদের আইবুড়োভাতের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁদের বিয়ের বিষয়টা পরিষ্কার হয় ভক্তদের। তখন থেকেই সবকিছু জানাজানি হয়। এরপর তাঁরা বিবাহবন্ধনে বাধা পড়েন। ২০২৫ সালের মে মাসে তাঁদের বিয়ের এক বছর হয়েছে। কিন্তু দেড় বছরের মাথায় আবারও তাঁদের পরিবারে অঘটন ঘটল, ফলে অভিনেত্রীর অনুরাগীরাও চিন্তিত হয়ে পড়েছেন। অন্যদিকে অভিনেতা আদৃতকে অনেক দিন ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল স্টার জলসার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। সেটি আপাতত শেষ হয়ে গিয়েছে।

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর