হাসপাতালে চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার কবির সুমনের, কেমন আছেন শিল্পী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীত শিল্পী কবির সুমন। তিনি ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালের শয্যায় শুয়েই ডাক্তারের কাছে চিকেন স্যান্ডউইচ খাওয়ার আবদার করলেন কবির সুমন। আর শিল্পীর এই আবেদনে মঞ্জুর করে হাসপাতাল।

কবির সুমনের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের তরফে বলা হয়েছে, আগের থেকে শিল্পী একটু ভাল রয়েছেন। তবে বর্তমানে  এখনও সঙ্কটজনক রয়েছে তাঁর শারীরিক অবস্থা। আধুনিক সঙ্গীত মহলের একজন কিংবদন্তি গায়ক কবীর সুমন। এই মূহুর্তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা শিল্পীকে। সোমবার দুপুর ৩টে নাগাদ বুকে আচমকাই ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সঙ্গীতশিল্পী। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি করানো হয়েছে তাঁকে।হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছু দিন অসুস্থ ছিলেন সুমন।

সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর হৃদ‌্‌যন্ত্রেও সমস্যা রয়েছে। তীব্র শ্বাসপ্রশ্বাসের কষ্টে এই মূহুর্তে ভুগছেন তিনি। শেষ পর্যন্ত পাওয়া খবরে আপাতত স্থিতিশীল রয়েছেন সুরকার, সঙ্কট এখনও কাটেনি। কিঞ্চিৎ উন্নতি হয়েছে তাঁর স্বাস্থ্যের।   

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং