সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, FIR দায়ের ভোজপুরি অভিনেত্রীর

আমাকে এমন কিছু করতে বাধ্য করেছিল যা আমি করতে চাইনি। সে আমার চুল ধরে আমাকে অপ্রাসঙ্গিক কাজ করতে বাধ্য করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর তৈরি করতেই থাকেন সেলিব্রিটিরা। বলিউড ছাড়াও নানা সময়ে আঞ্চলিক তারকাদের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে মেতে থাকে মিডিয়া। সেই সুবাদে বিনোদন জগতে কখন, কোথায় কী হচ্ছে সবটাই হাতের মুঠোয় চলে আসে ভক্তদের। সম্প্রতি ভোজপুরি অভিনেত্রী প্রিয়াঙ্কা সিং, তাঁর সহ-অভিনেতা পুণীত সিং-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। ইতিমধ্যেই অভিনেত্রী পুণীতের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন। অভিনেত্রীর দাবি, পুণীত তাঁকে দিয়ে জোর জবরদস্তি অস্বাভাবিক শারীরিক কাজ করতে বাধ্য করেছেন। এর আগে বেশ কিছু মিউজিক অ্যালবামে কাজ করেছেন পুণীত-প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা পুণীতের বিরুদ্ধে ২৯ অগস্ট থানায় অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি ETimes-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, পুরো বিষয়টি বর্ণনা করেছেন ভোজপুরি অভিনেত্রী। তাঁর অভিযোগ, পুণীত জোরপূর্বক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। যখন তিনি কেরিয়ার শুরু করে ছিলেন তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুণীতের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। প্রথম দিকে তাঁর সঙ্গে খুব মিষ্টি ও ভদ্র স্বভাবে তাঁর সঙ্গে কথাবার্তা বলতেন। এরপর চলচ্চিত্রে আসার জন্যে অভিনেত্রীকে তিনি সাহায্য করেন, এরপর অভিনেত্রী সুনাম পাওয়ার পর পুণীত তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর বাড়িতে আসা শুরু করেন।

এরপর অভিনেত্রী আরও বলেন, ‘একদিন, যখন আমি বাড়িতে একা ছিলাম, সে হঠাৎ মাতাল হয়ে আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরের দিন সকালে, যখন তাঁর জ্ঞান ফিরে আসে, আমি কান্নাকাটি করে তাঁকে গত রাতের সমস্ত ঘটনা এবং বলপ্রয়োগের কথা বলি। এমনকী আমি তাঁকে সতর্কও করেছিলাম যে আমি থানায় যাব। তখন পুণীত কেঁদে কেঁদে আমার কাছে ক্ষমা চায়, এবং সে আমাকে এই বলে সান্ত্বনা দেয় যে, সে তার পরিবারকে রাজি করালে শীঘ্রই আমাকে বিয়ে করবে। কিন্তু সে আবারও একই কাজ করল। আমার উপর জোর করে। আমাকে এমন কিছু করতে বাধ্য করেছিল যা আমি করতে চাইনি। সে আমার চুল ধরে আমাকে অপ্রাসঙ্গিক কাজ করতে বাধ্য করেছিল।” অভিনেত্রী এখন জানিয়েছেন, পুণীতের মতো ঠকবাজকে তিনি কখনই বিয়ে করতে চান না। তিনি তাঁর শাস্তি দাবি করেছেন।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি