কাটল আইনি জট! মুক্তি পাচ্ছে থালাপাথি বিজয়ের শেষ ছবি, কিন্তু কোন শর্তে?

থালাপতি বিজয়ের শেষ ছবি, জন নয়গন, ৯ জানুয়ারী মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু 'অনিবার্য পরিস্থিতির কারণে' স্থগিত করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগে সেন্সর বোর্ডের (CBFC) অনুমতি, তারপর ছবি মুক্তি। এটাই হয়ে আসছে ভারতীয় ছবির ক্ষেত্রে। যাতে কোনও বিতর্কিত বিষয়বস্তু থাকলে সেন্সর বোর্ডের নির্দেশে তাতে কাঁচি চালাতে হয়। তেমনই সেন্সর জটিলতায় আটকে গিয়েছিল থালাপথি বিজয়ের শেষ ছবি ‘জন নয়গন’-এর মুক্তি। এই ছবির মুক্তির পরেই তামিল সুপারস্টার অভিনয় থেকে অবসর নেবেন ঘোষণা করেছেন। এরপর তিনি রাজনীতিতে মনোনিবেশ করবেন। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী স্ট্যালিন এর প্রতিদ্বন্দ্বী হয়ে লড়বেন অভিনেতা। আর তাঁর দল TVK-(তামিল ভেট্ট্রি কাজাগাম) আরও কয়েকটি আসনে প্রার্থী দেবে। অল্প সময়ের মধ্যেই দক্ষিণের রাজনৈতিক মহলে ছাপ ফেলতে শুরু করেছে অভিনেতার দল। সেই কারণেই অভিনয় ছাড়ছেন থালাপাথি বিজয়। কিন্তু তাঁর শেষ ছবি নিয়ে উঠেছিল বিতর্ক। জল গড়িয়ছিল মাদ্রাজ হাইকোর্ট পর্যন্ত। অবশেষে শুক্রবার এই মামলার শুনানি করেছে আদালত। এবং বিচারপতি পিটি আশা ‘দ্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশ ন’ (CBFC)-কে নির্দেশ দিয়েছেন, ‘ইউ/এ ১৬’ প্লাস সার্টিফিকেট দিয়ে ছবিটির মুক্তির অনুমোদন দিতে। অর্থাৎ ১৬ বছরের কম বয়সী দর্শকরা এই ছবিটি দেখতে পারবে না। সেক্ষেত্রে তাঁদের অভিভাবকের পরামর্শ বা তত্ত্বাবধান প্রয়োজন হবে।

এদিকে অভিনেতার শেষ ছবি দেখার জন্যে ভক্তদের মধ্যে উত্তেজনা দ্বিগুণ। থালাপতি বিজয়ের শেষ ছবি, জন নয়গন, ৯ জানুয়ারী মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ‘অনিবার্য পরিস্থিতির কারণে’ স্থগিত করা হয়। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটির সেন্সর শংসা পত্র দিতে রাজি হয়নি। এরপরেই নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করেছিলেন। তাঁর আদেশ সংরক্ষণ করার পর এই বিলম্ব ঘটেছিল। অবশেষে শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট থালাপতি বিজয়ের ছবিটি রিলিজের অনুমতি দিয়েছে। এদিন আদেশ ঘোষণার সময় বিচারপতি পিটি আশা জানান, ‘ছবির উপকরণগুলি পরীক্ষার পর, এটা স্পষ্ট যে এতে আপত্তির কোনও বিষয়বস্তু নেই।’ তবে এখনও পর্যন্ত, নির্মাতারা ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেননি।

প্রতিবেদন অনুসারে, নির্মাতারা ২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জন নয়গন সিবিএফসি-তে জমা দেন। কিন্তু সিনেমাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বলে অভিযোগ তুলে সিবিএফসি ছবিটি আরেকবার পর্যালোচনার জন্য রিভাইজিং কমিটির কাছে পাঠায়। মঙ্গলবার পর্যন্ত, ছবিটি এখনও সার্টিফিকেট পায়নি, যার ফলে নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। শুক্রবার শুনানির পর, আদালত ছোটখাটো সম্পাদনের শর্তে ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর