বলিউডে কামব্যাক মল্লিকা শেরওয়াতের, প্রথমেই টক্কর ‘শামশেরা’র সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুবছর পর বলিউডে প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী মল্লিকা শেলাওয়াত (Mallika Sherawat)। যে অভিনেত্রীর সিনেমা দেখার জন্যে একসময়ে কঠোর অপেক্ষা করে থাকত সব দর্শকরা। সিনেমাতে তাঁর সাহসী দৃশ্যগুলি যেন সবকিছু ছাড়িয়ে যেত। বিশেষ করে, ‘Murder’ ছবিতে ইমরান হাশমীরের সঙ্গে তাঁর রসালো মুহূর্তের প্রভাব এখনও দর্শকদের মনে বর্তমান। যাই হোক, মল্লিকা শেরাওয়াত এবং রজত কাপুর অভিনীত আরকে/আরকেওয়াই, আগামী ২২ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে। আর ওই দিনই রণবীর কাপুরের শামশেরা মুক্তি পাচ্ছে, সুতরাং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্যেই প্রস্তুত দুটি ছবির নির্মাতারাই। বৃহস্পতিবার, RK/RKAY এর একটি নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। এই ছবিতে মল্লিকা শেরাওয়াত এবং রজত কাপুর (Rajat Kapoor) বাদে, রণবীর শোরে এবং কুব্রা সাইতও অভিনয় করেছেন।

প্রায় দুই মিনিটের এই ছবির ট্রেলারটি এক্কেবারে সাসপেন্সে পরিপূর্ণ। সিনেমাটি পুরোটাই রহস্যে ঘেরা। RK/RKAY ট্রেলারে, রজত কাপুর একজন উদ্বিগ্ন পরিচালক হিসেবে দেখানো হয়েছে। যিনি তাঁর নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। এরমধ্যে যখন তিনি সম্পাদনা কক্ষ থেকে একটি বিরক্তিকর ফোন কল পান। এবং সে বলে, তাঁর চলচ্চিত্রের নায়ককে ক্লিপে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আরকে তখন তাঁর দলবল নিয়ে নায়ককে খুঁজতে বেড়ায়। মল্লিকাকে এই ছবিতে প্রধান অভিনেত্রীর চরিত্রে দেখা হয়েছে, এবং বেশিরভাগ দৃশ্যেই তিনি গ্ল্যামারাস শাড়ি পরেছেন।

 

RK/RKAY জুলাই মাসে ভারতে মুক্তি পাবে, কারণ এই ছবিটিকে, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ফ্লোরেন্সে রিভার টু রিভার ফেস্টিভ্যাল, বুচেন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, অস্টিন ফিল্ম ফেস্টিভ্যাল এবং পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম সহ সাম্প্রতিক বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন, প্রিয়ংশি ফিল্মস, এবং রচনা ও পরিচালনা করেছেন রজত কাপুর। এতে প্রধান ভূমিকায় রয়েছেন, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা।

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ