Loading live market data...
Loading active stocks...
Connecting...

দক্ষিণের পর গুজরাতি চলচ্চিত্রে ডেবিউ অমিতাভ বচ্চনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৯ বছর বয়সেও একইভাবে রাজত্ব করে চলেছে বলিউডের শেহনশাহ অমিতাভ বচ্চন (AMITABH BACHCHAN)। এখনও তাঁর মনে তারুণ্যের ছোঁয়া বর্তমান। অভিনয়ের দিক দিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে রীতিমত লড়াই চলে তাঁর। তবে একে লড়াই বললে ভুল হবে, কারণ বলিউডে তাঁর সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো হয়তো কেউ নেই। এই বয়সেও তাঁর রোয়াব সত্যিই প্রশংসনীয়। তাইতো এই বয়সেও তাঁর কাজের প্রতি নিষ্ঠা সবাইকে অবাক করে। দক্ষিণের পর এবার গুজরাতি ফিল্মে ডেবিউ করতে চলেছেন অমিতাভ বচ্চন। ইতিমধ্যেই সেই ছবি মুক্তির অপেক্ষায়। আগামী ১৯ আগস্টেই মুক্তি পেতে চলেছে অমিতাভের গুজরাতি চলচ্চিত্র তথা কমেডি ফিল্ম, Fakt Mahilao।

ফাক্ট মাহিলাও ছবিতে বিগ বি-এর ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে, লেখক এবং পরিচালক জে বোদাস বলেছেন, “এই ছবিতে তিনি একটি ক্যামিও গুজরাটি চরিত্রে অভিনয় করছেন। তবে তাঁর ভূমিকা ছোট হলেও, আমার বিশ্বাস মানুষ এটি পছন্দ করবে।” ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্ত পেয়েছে। এই ছবিতে মূলত ২৮ বছর বয়সী একজন মধ্যবিত্ত মানুষ চিন্তন পারিখের জীবন দেখানো হয়েছে, যার চরিত্রে অভিনয় করছেন যশ সোনি। যার জীবনে নারীদের দ্বারা পরিবেষ্টিত, যাতে তিনি বিরক্ত। এবার তিনি আম্বাজি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন এবং এমন একটি শক্তি চান যা তাঁকে মহিলাদের বুঝতে সাহায্য করবে। আর এতে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে একজন বর্ণাঢ্যমান পুরুষের চরিত্রে।

 

এদিকে প্রযোজক আনন্দ পণ্ডিতের মতে, “আমি সবসময় গুজরাটি ভাষায় পারিবারিক বিনোদন করতে চেয়েছিলাম। তাই আমার মনে প্রথম নামটি এসেছিল শুধুমাত্র অমিতাভ বচ্চনের। আমি সবচেয়ে সৌভাগ্যবান যে তিনি কেবল একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে নয়, চলচ্চিত্রের বর্ণনায় তাঁর জাদুকরী কণ্ঠ দিতেও রাজি হয়েছেন! তাঁর নিখুঁত গুজরাটি শব্দচয়ন আমাকে অবাক করে দিয়েছিল। যদিও আমি পরামর্শ দিয়েছিলাম যে, আমরা তাঁর অংশগুলি ডাব করে নিতে পারি, কিন্তু অমিতাভ বলেছিলেন, আপনি আগে আমার কাজ দেখুন।” ছবির পরিচালক জে বোদাস আরও বলেছেন, “আমি কখনই ভাবিনি যে আমার অভিষেক হবে জনাব অমিতাভ বচ্চনের হাত ধরেই, যদিও এই ছবিতে পারিবারিক বিনোদনের সমস্ত স্বাদ রয়েছে। এটি পরিবারের সবার জন্য একটি চলচ্চিত্র।” মুভিটিতে অভিনয় করেছেন- অমিতাভ বচ্চন, যশ সোনি, দীক্ষা জোশি, তরজানি ভাদলা, কল্পনা গাগদেকর, ভাবিনী জনি, দীপ বৈদ্য এবং সঙ্গীত ভার্গব ও কেদার।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার