এই মুহূর্তে

সলমনের ‘মাতৃভূমি’-তে বড় পরিবর্তন, ছবিতে চিনের উল্লেখ চায় না প্রতিরক্ষা মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি: ২০২০ সালের গালওয়ানের স্মৃতি এখনও ভারতীদের মনে এখনও টাটকা। পূর্ব লাদাখে  ভারত ও চিনা সেনাদের সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। সেই প্রেক্ষাপট নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। যেখানে সলমন খানকে মুখ্য চরিত্রে দেখা যাবে। পরিচালক অপূর্ব লাখিয়ার  নির্মিত ছবিটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। তবে, কয়েক সপ্তাহ আগে নির্মাতারা জানান ছবিটি নাম বদল করে করা হয়েছে ‘মাতৃভূমি’।  চলতি বছরের ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। একটি সূত্রে জানা গিয়েছে, ছবিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ছবির ৪০ শতাংশ দৃশ্য পুনরায় রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে এই ছবিতে চিনের উল্লেখ চায় না প্রতিরক্ষামন্ত্রক। ঠিক সেই কারণে আনা হয়েছে একাধিক বদল।  

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে খবর, সম্প্রতি ভারত ও চিনের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে। ঠিক এই কারণে সলমন খান অভিনীত ছবিটির বিষয়বস্তু নিয়ে প্রতিরক্ষ মন্ত্রক আপত্তি জানায়।  একটি সূত্র  জানিয়েছে,  “আগে ছবিটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে  সলমন খান এবং পরিচালক অপূর্ব লাখিয়া গল্পে কাল্পনিক মোড় যোগ করে ছবিটির পুনরায় শুটিং করেন। সেই অনুযায়ী, তিনি কিছু রোমান্টিক দৃশ্য, পেছনের কিছু গল্প যোগ করে ছবিটির প্রায় ৪০ শতাংশ পুনরায় শুট করেন। বর্তমানে নির্মাতারা ছাত্রপত্র পাওয়ার আশায় নতুন করে রেকর্ড জমা দিয়েছেন।”  সূত্রে আরও জানা গিয়েছে, “সলমন খানের কাছে করা অনুরোধগুলোর মধ্যে একটি ছিল, ছবিতে যেন চিনের উল্লেখ না থাকে। এই বিষয়টি নির্মাতাদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।  চলতি মাসের শুরুতে জমা দেওয়া ‘মাতৃভূমি’-র  রেকর্ডটিতে চিনের  কোনো উল্লেখ নেই।”  

আরও পড়ুন: কাজল-শাহরুখের ‘DDLJ’-এর জন্যে ভোট চাইল অস্কার কর্তৃপক্ষ, কিন্তু কেন?

কে কে রয়েছেন, কবে মুক্তি পাবে ছবি? 

মাতৃভূমিতে সলমন খানের  পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রাঙ্গদা সিং।  পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে, অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, জেইন শ, হীরা সোহল, ভিপিন ভরদ্বাজ, হারশীল শাহ এবং গোবিন্দাকে। ছবিটি  চলতি বছরের ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও এই পরিবর্তনের কারণে তা স্থগিত করা হয়েছে। তারপর ছবিটি মে মাসে প্রেক্ষাগৃহে আসতে পারে বলে খবর থাকলেও তা নিয়ে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি নির্মাতারা। 

 

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

কাজল-শাহরুখের ‘DDLJ’-এর জন্যে ভোট চাইল অস্কার কর্তৃপক্ষ, কিন্তু কেন?

দুর্ঘটনায় হাড় ভাঙে, ১১ ঘন্টার অস্ত্রোপচার, পবনদীপের যন্ত্রণার কথা শুনে কেঁদে ফেললেন করিশ্মা

অক্ষয় কুমারকে এক নজর দেখতে হুড়োহুড়ি শপিং মলে, চরম বিশৃঙ্খলার অভিযোগ…..

‘চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যে ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিই’, ফের বিস্ফোরক রাখি সাওয়ান্ত

বিতর্ক নিয়েই মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রিমিয়ারেই হাজার-হাজার ভক্তের ঢল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ