‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের পর্দায় ফিরছে ফুলেরা গ্রামের চেনা গল্প। সচিবজি, প্রধানজি থেকে শুরু করে বনরাক্ষস- সহ প্রিয় চরিত্রদের আবারও দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। অবশেষে সেই অপেক্ষার অবসান। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত সিজন ৫’-এর পঞ্চম পর্বের মুক্তির দিন ঘোষণা করা হল।

সমাজমাধ্যমে সিরিজের নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির দিন জানাল অ্যামাজন প্রাইম ভিডিও। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ব্যপক উচ্ছ্বাস দেখা গিয়েছে। চতুর্থ পর্বের শেষে ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচনে বড়সড় পালাবদল দেখা গিয়েছিল। মঞ্জু দেবীকে হারিয়ে প্রধানের আসনে বসেন ক্রান্তি দেবী। অন্যদিকে, তাঁর স্বামী ভূষণ শৰ্মা ওরফে বনরাক্ষসের প্রভাবও ক্রমশ বাড়তে থাকে। নতুন পর্বে এই বদলে যাওয়া পরিস্থিতিতে গ্রামের রাজনীতি কোন দিকে মোড় নেয়, তা নিয়েই দর্শকদের কৌতূহল। পাশাপাশি সচিবজি অভিষেক ত্রিপাঠীর জীবনেও নতুন কী কী ঘটনা ঘটে, তা জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। নিজের এমবিএ পড়ার স্বপ্ন পূরণের চেষ্টা এবং ফুলেরা গ্রামের নানা সমস্যা সমাধানের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখেন তিনি, তা দেখা যাবে নতুন পর্বে।

আরও পড়ুনঃ ‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

আগামী ৩ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দর্শকরা দেখতে পাবেন নতুন সিরিজ। দীপক কুমার মিশ্র পরিচালিত এই সিরিজে আবারও দেখা যাবে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত এবং রঘুবীর যাদবকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, সুনীতা রাজওয়ার এবং দুর্গেশ কুমার। দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত এই সিরিজের নতুন পর্ব ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা