ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। নেপথ্যে পাকিস্তানি নাগরিক। সেই অভিযুক্তকে কড়া সাজা দিল আমেরিকা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) নির্দেশে ট্রাম্প-সহ একাধিক মার্কিন নেতাকে খুনের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্ট। কিন্তু যাঁদের তিনি ভাড়াটে খুনি ভেবে নিয়োগ করতে চেয়েছিলেন, তাঁরা আসলে ছিলেন এফবিআইয়ের আন্ডারকভার এজেন্ট। শেষ পর্যন্ত সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়। ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে আসিফ মার্চেন্টকে ২৭ বছর ছয় মাসের কারাদণ্ড দিল মার্কিন আদালত।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার নিউইয়র্কের ফেডারেল আদালতের বিচারক এরিক রস কোমিটি আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। চলতি বছরের মার্চ মাসে তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদমূলক কাজের চেষ্টা এবং অর্থের বিনিময়ে খুনের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাষ্ট্রসংঘে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালিকে হত্যার পরিকল্পনা ছিল আসিফের। তবে এই ষড়যন্ত্রের মূল নিশানা ছিলেন ট্রাম্প। কারণ, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরাক সফরের সময় মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছিল সোলেইমানির। এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) নির্দেশে তিনি কাজ করছিলেন বলে আদালতে স্বীকার করেন আসিফ মার্চেন্ট।

সোলেইমানির মৃত্যুর পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। মার্কিন সরকারি আইনজীবীদের দাবি, প্রথমে ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে ইরানে যাতায়াত শুরু করেন আসিফ। পরে সেখানেই তাঁর পরিচয় হয় IRGC-র এক হ্যান্ডলারের সঙ্গে। অভিযোগ, মোট ১৫ বার ইরান সফর করেছিলেন তিনি। সেই সময় ইরানের গোয়েন্দা আধিকারিকদের কাছ থেকে প্রশিক্ষণও নেন। এরপর ২০২৪ সালের এপ্রিল মাসে আমেরিকায় পৌঁছে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন।

 

 

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক