বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক অভিনেত্রী রাধিকা আপ্তে

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডাস্ট্রিতে ঢোকার পূর্বে অনেক অভিনেতা-অভিনেত্রীদের অতীত জানলে আকাশ থেকে পড়বেন। তেমনই সম্প্রতি বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে ইন্ডাস্ট্রিতে একজন অভিনেত্রী হিসাবে নিজেকে যে পরিমাণ চ্যালেঞ্জগুলির মুখোমুখি করতে হয়েছিল সে সম্পর্কে মুখ খুললেন। তাঁর মতে, তাঁর সহকর্মীদের এখন তিনি মুখোমুখি হতে পারছেন না। কেন? সম্প্রতি, একটি বেসরকারি সাংবাদিক সাক্ষাৎকারে রাধিকা বলেছেন যে, তিনি তাঁর অনেক সহকর্মীকে চেনেন যারা তাঁদের মুখ এবং শরীর পরিবর্তন করার জন্য অস্ত্রোপচার করেছেন। কিন্তু অভিনেত্রী নিজে এটির সঙ্গে কোনোদিন মানিয়ে নিতে পারবেন না। এছাড়াও তিনি আরও জানান, ‘আমার কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জিনিসগুলির মধ্যে একটি হল প্রত্যাখ্যান গ্রহণ করা, এটি এখনও আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কারণ, বলিউডে ফ্রিল্যান্সার অভিনেত্রীদের সবসময়ই প্রত্যাখ্যাত হতে হয়, যে জিনিসটা আমার কাছে মেনে নিতে খুব কষ্টকর।

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলিউডে তেমন নাম করতে পারেন নি। তাঁর ঝুলিতে খুব একটা বেশি চলচ্চিত্র নেই। অভিনেত্রীর কথায়, “আমি আসলেই যেটা নিয়ে সংগ্রাম করছি তা হল বয়সের সঙ্গে লড়াই করা, কারণ অনেক বয়স্ক অভিনেত্রীদের লোকেরা অক্ষম বলেন, বিশেষ করে শিল্পের ক্ষেত্রে আমি আমার অনেক সহকর্মীকে চিনি, যাঁরা তাঁদের মুখ এবং শরীর পরিবর্তন করার জন্য অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন অর্থাৎ সার্জারি প্রথা অবলম্বন করেছেন। আমি এই ব্যাপারের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। আমি কাউকেই এর বিরুদ্ধে দাঁড়াতে দেখি নি। এই কারণে আমি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি এবং আমি এটিকে নিশ্চিত চ্যালেঞ্জিং বলে মনে করছি।”

তবে রাধিকা আপ্তে সাইফ আলি খান-হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম ভেধা’ রিমেকের শুটিং শেষ করেই তাঁর স্বামী সঙ্গে লন্ডনে ফিরে গিয়েছেন। সেখান থেকেই তিনি শেয়ার করেছেন, “লন্ডনই এমন একটি জায়গা যা আমাকে কম উদ্বিগ্ন, কম নিরাপত্তাহীন করে তোলে। এখানে থাকাকালীন আমি বুঝতে পারছি যে, আমি সত্যিই কী করতে চাই এবং আমার অগ্রাধিকারগুলি ঠিক কী কী। এখানকার জীবন যাত্রা অনেক বৈচিত্র্যপূর্ণ, আর মুম্বাই থাকাকালীন আমি অনেক বেশি ক্লান্তিকর হয়ে গিয়েছিলাম”। রাধিকা ২০০৫ সালে ‘বাহ’ ছবিতে একটি ছোট চরিত্রের মাধ্যমে বলিউডে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। ইন্ডাস্ট্রিতে তিনি ইতিমধ্যেই ১৭ বছর কাটানোর পর তিনি একটি বিষয়ে নিশ্চিত যে, তিনি কোনও বিষয়ে আপোস করতে রাজি নন। এছাড়া তিনি রোজ রোজ নতুন নতুন লোকেদের সঙ্গে আলাপ করতে বা অপ্রয়োজনীয় পার্টিতে যোগ দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। যে কারণে তিনি এখন নিজেই ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়েছেন৷ তবে আগামী কয়েক মাসের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যে, আদৌ তিনি কী করতে চান। অভিনেত্রীর অভিনীত চারটি ছবি এই বছর মুক্তির অপেক্ষায় রয়েছে, যার মধ্যে রয়েছে মিসেস আন্ডারকভার, মনিকা, ও মাই ডার্লিং৷

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ