প্রথমবার ফটোশ্যুটে ভিক্যাট, বিয়ের পর একসঙ্গে কোন সিনেমায় তাঁরা

আপাতত দর্শকদের চাহিদা পূরণ হতে চলেছে। খুব শীঘ্রই, একই স্ক্রিনে একসঙ্গে ধরা দিতে চলেছেন ভিক্যাট।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ডিসেম্বরে দেশের বাইরে নয়, রাজস্থানের ঐতিহ্যবাহী ফোর্টে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের সান্নিধ্যে বিবাহ সেরেছেন বলিউডের স্বনামধন্য জুটি অভিনেত্রী ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁদের বিয়েতে ছিল না কোনো ক্যামেরার ব্যবহার। যেহেতু বলিউডের স্বনামধন্য জুটি, তাই তাঁদের বিয়ে নিয়ে গোটা দেশের উত্তেজনা থাকবে তা বলাই বাহুল্য! যাই হোক, বিয়ের পর নিজেরাই ভক্তদের উদ্দেশ্যে একাধিক ছবি শেয়ার করেছিলেন তাঁদের বিয়ের। দেখতে দেখতে ৯ মাস অতিক্রম করছে তাঁদের বিবাহ জার্নি। বিয়ের পর মিঞা-বিবি একসঙ্গে প্রচুর ইভেন্টে যোগদান করেছেন। তবে একসঙ্গে কোনো ফটোশ্যুট করতে দেখা যায়নি তাঁদের। বলি ডিভাকে নিজের করে পেয়ে ভিকি ধন্য।

মুহূর্তে মুহূর্তে তাঁরা চর্চিত হন দিকে দিকে। তবে নায়ক-নায়িকার কখন কোথায় আলাপ, কীভাবে পরিচয়, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নিজেদের দাম্পত্যের খুঁটিনাটিও তাঁরা প্রায়শই ফাঁস করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাঁরা একসঙ্গে কবে স্ক্রিনে ধরা দেবেন তা জানতেও উৎসাহী অনুরাগিরা। আপাতত দর্শকদের চাহিদা পূরণ হতে চলেছে। খুব শীঘ্রই, একই স্ক্রিনে একসঙ্গে ধরা দিতে চলেছেন ভিক্যাট। সম্প্রতি, ভাইরাল হওয়া কিছু ছবি সেটাই বলছে। তবে কোনও ছবি নয়, আপাততঃ একটি বিজ্ঞাপনের মুখ হচ্ছেন একসঙ্গে দম্পতি। ক্লিয়ারট্রিপের হয়ে প্রথমবার একসঙ্গে কাজ করলেন ভিক্যাট। তবে অনেকেই চাইছেন খুব জলদি সিনেমায় কাজ করুক তাঁরা একসঙ্গে। কিন্তু তা এখুনি নয়। জানা যায়, জোয়া আখতারের পার্টিতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন ভিকি-ক্যাটরিনা। পরবর্তীতে জোয়ার কাছেই ভিকিকে নিয়ে আবেগের ঝুলি উপুড় করেন অভিনেত্রী।

আপাতত ক্যাটরিনাকে পরবর্তীতে দেখা যাবে, ‘ফোন ভূত’ ছবিতে। যা মুক্তির অপেক্ষায়। এরপর ‘টাইগার ৩’ তে সলমনের বিপরীতে কাজ করছেন ক্যাট। এছাড়া ‘জি লে জারা’, ‘মেরি ক্রিসমাস’-এ দেখা যাবে তাঁকে। এই মুহূর্তে ভিকির হাতে রয়েছে, ‘স্যাম বাহাদুর’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’, ‘গোবিন্দ মেরা নাম’-এর মতো একাধিক ছবি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন