এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

অপেক্ষার অবসান। মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'দৃশ্যম: দ্য কনক্লুশন'-এর ট্রেলার। আবারও বিজয় সালগাঁওকরের বেশে ফিরে এলেন অজয় দেবগন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ট্রেলার। আবারও বিজয় সালগাঁওকরের বেশে ফিরে এলেন অজয় দেবগন। গোয়ায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছবির ট্রেলার লঞ্চ হল। তবে ছবির শেষ পার্টটি বিশেষভাবে আকর্ষণীয় হতে চলেছে। কারণ এবার অজয় দেবগানের চরিত্রের মুখোমুখি হবেন জয়দীপ আহলাওয়াত। যিনি এসপি ক্রাইম ব্রাঞ্চ রাজবীর সিং তোমরের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে অজয় দেবগনের হাড্ডাহাড্ডি প্রতিপক্ষ তিনি। যিনি তদন্তে কোনও কুলকিনারা না পেলেও তার তদন্ত ছাড়তে নারাজ।

এবার কি স্যামের খুনের রহস্যভেদ হবে? ধরা পড়ে যাবেন বিজয়? হ্যাঁ, এই ছবিতেই গল্পের শেষ অধ্যায় দেখানো হবে। কীভাবে বিজয়ের সুখের সংসার তছনছ করে দিয়েছিল স্যাম। আসলে বিজয়ের মেয়ে অঞ্জুর খারাপ ভিডিও তৈরি করেছিল স্যাম। এরপর সেতা দেখিয়ে স্যাম অঞ্জুকে ব্ল্যাকমেল করতে এলে সে কোনভাবে অঞ্জুর হাতে খুন হন। আর স্যাম ছিলেন একজন নিশ্তহুর পুলিশ অফিসারের ভাই। তাই ভয় পেয়ে বাড়ির বাগানে স্যামের মৃতদেহ লুকিয়ে রাখে বিজয় ও তাঁর পরিবার। সেই নিয়ে এখনও তদন্ত চলছে। এই ছবিই কাহিনীর শেষ ধাপ। যেখানে বিজয় ও তাঁর পরিবার কীভাবে স্যামের হত্যায় ধরা পড়েন, সেটাই দেখানো হবে। মামলার তদন্তটি করবেন জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি।

সেটাই এখন অজয়ের কাছে চ্যালেঞ্জিং বিষয়। স্যামের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে বিজয় যে যে পরিকল্পনা করেছেন, তা উদ্ধার করতে পারেন কিনা, নতুন তদন্তকারী অফিসার সেটাই এখন দেখার বিষয়। ট্রেলারটিতে তব্বু, শ্রিয়া এবং রজত কাপুরকে দেখানো হয়েছে। তারাই এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রবিন্দুতে ছিল। ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ রহস্যটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রকাশ রাজও ছবিতে যোগ দিয়েছেন। এছাড়াও আরও অভিনয় করেছেন কমলেশ সাওয়ান্ত, ঈশিতা দত্ত এবং মৃণাল যাদব। অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন অভিষেক, আমিল কীয়ান খান এবং পারভেজ শেখ। ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

 

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার