১৫০ কোটি ব্যয়ে তৈরি সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, এই ছবিটিই ভারতের ‘বিগেস্ট ফ্লপ অফ ইন্ডিয়া’

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছু সিনেমা রয়েছে যা দেখলে মনে হয়য় পরিচালক কেন এটি তৈরি করলেন। এই সিনেমা তৈরির আগে ঠিক কী ভেবেছিলেন? ২০২৩ সালে এমনই একটি ছবি মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি ছিল বিগ বাজেটের। সিনেমার কাস্ট তো মাথা খারাপ করার মতো। বিশাল বাজেট এবং এর জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ছিল যা সিনেমাটির প্রচারণা করার জন্য সক্ষম ছিল। কিন্তু যা ছিল না তা হল দূর্দান্ত গল্প এবং প্রাণবন্ত অভিনয়।

সিনেমাটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। শুধু তাই নয়, এই সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা বললে খুব ভুল কিছু বলা হবে না। সিনেমাটির নাম গণপত। পরিচালনা করেছিলেন বিকাশ বহেল। এটি আদ্যপান্ত একটি অ্যাকশন-থ্রিলার। সেই সঙ্গে বলা যায় ‘গণপত’ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্যর্থতাগুলির মধ্যে একটি।

আইএমডিবি অনুসারে, ১৫০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত টাইগার শ্রফ এবং অমিতাভ বচ্চন অভিনীত ‘গণপত’-এর বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ছিল মাত্র ১৮ কোটি টাকা। অথচ কে ছিলেন না এই সিনেমায়! বলিউডের তিনটি বড় নাম টাইগার শ্রফ, কৃতি শ্যানন এবং অমিতাভ বচ্চন এই সিনেমায় অভিনয় করেছিলেন। বুড়ো হাড়ে অন্য সব সিনেমায় ভেলকি দেখাতে পারলেও ‘গণপত’-এ বিগ বি ডাহা ফেল করেছিলেন। ফলে বড় বড় তারকারা থাকা সত্ত্বেও ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে আকর্ষণ করতে ব্যর্থ হয়।

বক্স অফিসে ‘গণপত’-এর অবস্থা এতটাই খারাপ ছিল যে ছুটির দিনে মুক্তি পাওয়া সত্ত্বেও, ছবিটি কোনও দর্শক আকর্ষণ করতে পারেনি। জ্যাকি ভাগনানি প্রযোজিত এই ছবিটি প্রমাণ করেছে যে বিগ বাজেট সবসময় সাফল্যের নিশ্চয়তা দেয় না। ‘গণপত’-এর ব্যর্থতা চলচ্চিত্র শিল্পকে একটি বড় শিক্ষা দিয়ে গিয়েছে।

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর