Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফিরে দেখা ২০২৫: বিনোদন দুনিয়ার আকাশ থেকে ঝরে গেলেন যাঁরা

ধর্মেন্দ্র থেকে জুবিন গর্গ, সতীশ শাহ, মুকুল দেবের মতো একাধিক দাপুটে শিল্পীরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যাঁরা কয়েক যুগ ধরে দেশবাসীকে বিনোদন দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সাল ভারতীয় বিনোদন জগতের জন্যে সবথেকে শোকের বছর ছিল। কারণ এ বছর দেশবাসী কয়েক দশক ধরে রাজত্ব করা সিনেমা, সঙ্গীত এবং টেলিভিশনকে রূপদানকারী বহু প্রিয় শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁদের বিদায় জানিয়েছেন। ধর্মেন্দ্র থেকে জুবিন গর্গ, সতীশ শাহ, মুকুল দেবের মতো একাধিক দাপুটে শিল্পীরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যাঁরা কয়েক যুগ ধরে দেশবাসীকে বিনোদন দিয়েছেন। যাদের অবদান ভারতীয় বিনোদন শিল্পে চিরস্মরনীয় হয়ে থাকবে। তাঁদের চলে যাওয়া বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা। এই শিল্পীরা সকলেই সাংস্কৃতিক আইকন ছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত কণ্ঠস্বর ছিলেন। তাঁদের কাজ লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা ছিল। যদিও তাঁরা আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁদের অসাধারণ কাজ সারাজীবন দেশবাসীর স্মরণে থাকবে।

ধর্মেন্দ্র: ভারতীয় চলচ্চিত্রের আইকনিক অভিনেতা ধর্মেন্দ্র, প্রায় ষাট বছরের অভিনয় জীবন তাঁর। গত ২৪ নভেম্বর দীর্ঘকালীন রোগভোগের পর ৮৯ বছর বয়সে মারা গিয়েছেন তিনি। বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে খ্যাত ধর্মেন্দ্র তাঁর মনোমুগ্ধকর, বহুমুখী, অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে চিরস্মরনীয় হয়ে থাকবেন। ছয়দশকেরও বেশি কর্মজীবনে, ধর্মেন্দ্র প্রায় সাড়ে তিনশোর বেশি বলিউড ছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন।

শ্রীনিবাসন: মালয়লাম সিনেমার অন্যতম সম্মানিত অভিনেতা, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা শ্রীনিবাসন গত ২০ ডিসেম্বর মারা গিয়েছেন। তাঁর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সামাজিকভাবে গল্প বলার ধরন এবং অবিস্মরণীয় অভিনয় চিরকাল স্মরণে থাকবে। তিনি কয়েক দশক দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। দীর্ঘ স্বাস্থ্য সমস্যার পরে অভিনেতার মৃত্যু হয়।

জারিন খান: সুপারস্টার হৃতিক রোশনের প্রাক্তন শাশুড়ি তথা সুজান খানের মা জারিন খানও প্রয়াত হয়েছেন। গত ৭ নভেম্বর মুম্বইতে তাঁর মৃত্যু হয়েছে। প্রাক্তন শাশুড়ির শেষকৃত্যে উপস্থিত ছিলেন হৃতিক।

সুলক্ষণা পণ্ডিত: গত ৭ নভেম্বর সুলক্ষণা পণ্ডিতের মৃত্যুর খবরে সারা ভারত জেগে ওঠে। এই প্রবীণ অভিনেত্রী তার সময়ের সেরা অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। যাদের মধ্যে ছিলেন রাজেশ খান্না, বিনোদ খান্না এবং শশী কাপুর। অনেক আঞ্চলিক ছবিতে প্লেব্যাক গায়িকা হিসেবেও তিনি কাজ করেছিলেন।

সতীশ শাহ: গত অক্টোবরে সতীশ শাহের আচমকা মৃত্যুর খবর বলিউডের জন্যে বড় ধাক্কা ছিল। যিনি সারাভাই বনাম সারাভাই , হাম সাথ সাথ হ্যায় , ম্যায় হুঁ না-সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় ছিলেন। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। এই অভিনেতা সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ২০২৫ সালের ২৫ অক্টোবর মারা গিয়েছেন।

গোবর্ধন আসরানি: সতীশ শাহের মৃত্যুর আগেই প্রয়াত হন গোবর্ধন আসরানি। যিনি তাঁর কৌতুক অভিনয় দিয়ে বছরের পর বছর ধরে বলিউডকে পরিপূর্ণ করেছেন। তিনি ষাটের দশক থেকে বলিউডে কাজ করেছেন। তাঁর সময়ের একাধিক অভিনেতার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তিনি ২০ অক্টোবর, ২০২৫ তারিখে ৮৪ বছর বয়সে মারা গিয়েছেন।

জুবিন গর্গ: বলিউড থেকে অসমীয়া এবং বাংলা পর্যন্ত বিভিন্ন গানে কণ্ঠ দেওয়া ভারতীয় প্লেব্যাক গায়ক জুবিন গর্গের মৃত্যু গোটা দেশের কাছে একটি বড় ধাক্কা ছিল। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা যান তিনি। তাঁর মৃত্যু সকলের জন্য অত্যন্ত মর্মাহত ছিল। প্রায় ২২ টি ভাষায় ৪৮ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। তাঁর শেষকৃত্যে রাস্তায় নেমেছিল গোটা অসম। যা ওয়ার্ল্ড অফ রেকর্ড হিসেবে গিনেজ বুকে নাম তুলেছিল।

পীযূষ পান্ডে: ভারতীয় বিজ্ঞাপনে উত্তরাধিকার রেখে যাওয়া পীযূষ পান্ডে দীর্ঘ অসুস্থতার পর ২০২৫ সালের ২৪ অক্টোবর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

পঙ্কজ ধীর: জনপ্রিয় টেলিভিশন এবং বলিউড অভিনেতা পঙ্কজ ধীর ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মহাভারতের কর্ণ চরিত্রে অভিনয় করেই ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন। কর্ণ চরিত্রে তাঁর অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও তিনি একাধিক বলিউড চলচ্চিত্রে নেগেটিভ-পজিটিভ অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে এখনও গোটা বলিউড শোকাচ্ছন্ন।

মনোজ কুমার: মনোজ কুমার একজন জনপ্রিয় প্রবীণ অভিনেতা, যিনি ১৯৫৭ সালে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে ক্রান্তি, রোটি কাপড়া অউর মাকান এবং অন্যান্য। তিনি ৪ এপ্রিল মারা গিয়েছেন।

শেফালি জরিওয়ালা: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত শেফালি জরিওয়ালার গত ২৭ জুন মারা যান। তাঁর আচমকা মৃত্যু বলিউডের কাছে বড় ধাক্কা ছিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন খবর থাকলেও তাঁর ময়নাতদন্ত রিপোর্টে অতিরিক্ত ওজন কমানোর ওষুধ খাওয়ার জন্য উচ্চ রক্তচাপের অভিযোগ ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

ভারিন্দর সিং ঝুমান: ভারিন্দর সিং ঝুমান কেবল বলিউড অভিনেতা হিসেবেই পরিচিত নন, বরং বডি বিল্ডিং জগতেও তাঁর একটি বিশেষ পরিচিতি বানিয়ে ছিলেন। ২০২৫ সালের ৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।

মুকুল দেব: বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা টেলিভিশন ব্যক্তিত্ব মুকুল দেবও এ বছর প্রয়াত হয়েছেন। গত ২৩ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর মৃত্যুতেও বলিউড জোর ধাক্কা পেয়েছে।

ঋষভ ট্যান্ডন: জনপ্রিয় গায়ক, লেখক এবং সুরকার, ঋষভ ট্যান্ডন ২০২৫ সালের ২১ অক্টোবর মারা যান। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

কামিনী কৌশল: গত ১৪ নভেম্বর প্রয়াত হয়েছেন ষাটের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল। যাঁকে শেষবার আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গিয়েছিল। তিনি মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের