এই মুহূর্তে




বন্ধ হচ্ছে ‘CID 2’, ডিসেম্বরেই শেষ সম্প্রচার, মন খারাপ ভক্তদের

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের জন্যে খারাপ খবর। শেষ হতে চলেছে জনপ্রিয় টেলিভিশন শো ‘CID 2’। হ্যাঁ, এমনটাই গুঞ্জন।তবে চিন্তার কারণ নেই শুরু হতে পারে, ‘CID 3’। টানা ৭ বছর অপেক্ষার পর ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এই জনপ্রিয় ডিটেক্টিভ শোটি। যেটি প্রায় ২০ বছর ধরে সনি টিভিতে রাজত্ব করেছিল। এবং এর দর্শকসংখ্যাও বহুল ছিল। তাই এই শোয়ের নতুন সংস্করণ শুরু হওয়ার খবর প্রকাশ্যে আসা মাত্রই উত্তেজিত হয়ে ছিলেন ভক্তরা। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র ১ বছর রাজত্ব করেই শেষ হচ্ছে CID 2। এই শোয়ের গুরুত্বপূর্ণ ভুমিকায় রয়েছেন, দয়া, অভিজিত। তাঁদের অসাধারণ পারফরম্যান্স সবসময় দর্শকদের আকৃষ্ট করত। অবশ্য মাঝে এসিপি প্রদ্যুত্মানের শো ছেড়ে চলে যাওয়া নিয়ে অনেক বিতর্ক উঠেছিল। কারণ তাঁর অভিনয় দেখতে ভালবাসতেন ভক্তরা। কিন্তু হঠাৎ শোয়ের বন্ধ হয়ে যাওয়ার কারণ কী? কারণটা হল, খারাপ TRP। কারণ এখন শোয়ের জনপ্রিয়তা অনেকটাই ফিকে।

বর্তমানে মোবাইলের দাপটে টিভি খুলতেই ভুলে গেছে তরুণ প্রজন্ম। তার মধ্যে মোটামুটি সকলেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। আর সিরিজ, চলচ্চিত্র দেখেই অর্ধেক অবসর পার হয়ে যায়। তাই টিভি খুলে ঘন্টার পর ঘন্টার শো দেখার ধৈর্যটাই হয়তো হারিয়ে ফেলেছেন দর্শকরা। তবে CID 3-এর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ জানানো হয়নি। গুঞ্জন, কম TRP-র কারণে বন্ধ করে দিতে পারে চ্যানেল কর্তৃপক্ষ এই শো। রিপোর্ট বলছে, আগামী মাসেই শেষ সম্প্রচার CID 2-র। তবে এই খবরটি অনলাইনে প্রকাশের সঙ্গে সঙ্গে কিছু কিছু ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটা সত্য হতে পারে না.. শোটি ভালো স্ক্রিপ্ট নিয়ে চলছিল।”

অন্য একজন ব্যবহারকারী ব্যাখ্যা করেছেন, “CID 2 তার আকর্ষণ হারাচ্ছে এবং TRP ক্রমাগত কমছে। তাই নির্মাতারা অফিসারদের অমর সুপারহিরোতে পরিণত করতে চাইছেন। সেই কারণেই তো দেখার আকর্ষণীয়তা হারিয়েছে দর্শক রি। দিনে দিনে এই শোয়ের গল্প আজব বস্তুতে পরিণত হচ্ছে।’ তাছাড়া, CID 2-এর TRP কমে যাওয়ার আরেকটি কারণ হল OTT প্ল্যাটফর্মে শোটি দেখানো। Netflix, SonyLIV, এবং VI সিনেমা এবং টিভিতে স্ট্রিম করার জন্য উপলব্ধ এই শোটি। তাই হয়তো শোয়ের টিআরপি নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

‘শাহরুখ মেসির সঙ্গে ছবি তুলতে পারলে শুভশ্রী কেন নয়?’ যুবভারতী বিতর্কে স্ত্রীর পাশে রাজ

শিল্পা শেঠির মালিকানাধীন পানশালায় চরম বিশৃঙ্খলা, ঘটনা গড়াল হাতাহাতিতে

‘মেসিকে দেখতে এসে মাসিকে দর্শন’, শুভশ্রীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন যুবভারতীর দর্শকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ