‘অস্কারে মনোনীত হয়েও অর্থাভাবে সেখানে উপস্থিত হতে পারিনি’: ‘পরিন্দে’ পরিচালক

এমনকী তাঁর কাছে পাসপোর্ট ও ভিসাও ছিল না। এরপর তৎকালীন আইএন্ডবি মন্ত্রী এল কে আডবানি, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়া, কেরিয়ারের প্রথম দিন থেকেই প্রশংসিত। কিন্তু তাঁর সঙ্গেই কেরিয়ারের প্রথমার্ধে ঘটে গিয়েছিল একটি অবাক ঘটনা। যে কারণে তিনি অস্কারে মনোনীত হয়েও সেখানে উপস্থিত থাকতে পারেননি। কী ঘটেছিল তাঁর সঙ্গে? তাঁর কথায়, তিনি ১৯৭৯ সালে তাঁর নির্মিত তথ্যচিত্র ‘শর্ট অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’-এর জন্যে আকাডেমি পুরস্কারের তালিকায় মনোনীত হয়েছিলেন। কিন্তু সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্মানজনক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো অর্থ ছিল না তাঁর। এমনকী তাঁর কাছে পাসপোর্ট ও ভিসাও ছিল না। এরপর তৎকালীন আইএন্ডবি মন্ত্রী এল কে আডবানি, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, চোপড়া জানান, যখন তাঁকে অস্কারের জন্যে মনোনীত করা হয়, প্রথমে তিনি তাঁর বাবাকে জানান খবরটি, কিন্তু তাঁর বাবা ছেলের উত্তেজনা বোঝার চেষ্টা করেননি, কারণ তাঁর কোনও অর্থ ছিল না। তিনি আরও বলেন, পুরস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁর কাছে কোনও সংস্থান ছিল না, এরপর যখন তিনি তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এল কে আদভানির সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। তখন.. “আমি যখন অস্কারের জন্য মনোনীত হয়েছিলাম, তখন আমার কাছে টিকিট, পাসপোর্ট বা ভিসা ছিল না। তাই, আমি এর জন্য যেতে পারিনি। আমি দিল্লি গিয়ে আডবাণীজির সঙ্গে দেখা করেছি। তিনি আমাকে একটি এয়ার ইন্ডিয়ার টিকিট এবং প্রতিদিনের খরচ ২০ ডলার দিয়েছিলেন। কিন্তু সে আমাকে ভিসা দিতে পারেনি, তবে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই ছয় মাসের জন্য আমাকে কয়েকদিনের মধ্যে পাসপোর্ট জোগাড় করে দিয়েছিল।”

এরপর পরবর্তী বাধা ছিল মার্কিন ভিসা পাওয়া… “আমি শনিবার ভিসার জন্য মুম্বাই পৌঁছই, অস্কার ছিল সোমবার। আমি সেখানে নিরাপত্তারক্ষীকে দেখে চিৎকার করি, একজন শালীন চেহারার লোক, চর্বিহীন এবং একটি সাদা শার্ট পরা, বেরিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি তাকে বলেছিলাম, ‘স্যার, সোমবার, অস্কার আছে! তখন লোকটি ভাবল অস্কারের সঙ্গে আমার কী সম্পর্ক। “তুমি কি প্রমান করতে পারবে তুমি যে অস্কারে মনোনীত?” এরপর আমি সংবাদপত্রের ক্লিপিংগুলি বের করি। এর এক ঘন্টা পর সেই ভদ্রলোক তিন মাসের জন্য আমাকে সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেন। এরপর ভিসা এবং আডবাণীজির টিকিট নিয়ে, অস্কারে অংশ নিলাম। তবে অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্যুট কেনার টাকা ছিল না, তাই আমি একটি সাদা কুর্তা-পায়জামা পরে এতে যোগ দিই।”

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত