‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের সুবাদে অন্তরঙ্গ দৃশ্যে অভিন্য করতে হয় তারকাদের। যাঁদের মধ্যে একজন রাধিকা আপ্তে। বলিউডের অন্যতম প্রভাবশালী ও সাহসী অভিনেত্রী তিনি। সম্প্রতি অভিনেত্রী তাঁর জীবনের এক চরম অস্বস্তিকর মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। জানালেন, একবার তাঁর চলচ্চিত্রের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল। যে কারণে লজ্জায় ৪ দিন বাড়ি থেকে বেরোতে পারেননি তিনি। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, অনস্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য করা এবং তা অননুমোদিতভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই ধরণের লিক ভিডিও কেবল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকে না। শিল্পীর ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করে। এই ভিডিওটি ছড়ানোর পর তাঁর আশেপাশের মানুষজনের আচরণ ও দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছিল।

রাধিকার কথায়, ‘আমার মনে আছে, অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর আমি ৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি। আমার স্টাইলিস্ট আমাকে বলেছিল যে, ওর ড্রাইভার বারবার ওই লিক ভিডিও চালিয়ে দেখছিল। আর আমার স্টাইলিস্টকে বারবার জিজ্ঞাসা করছিল, আপনি কি ওঁর বাড়ি যাচ্ছেন? এমনকি আমার আবাসনের ওয়াচম্যানও সেটি দেখেছিল। এই ঘটনার পর পরিস্থিতি সামাল দেওয়া খুব মুশকিল হয়ে উঠেছিল। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি তখন আবাসনে একা থাকতাম। নিরাপত্তা নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম।’

অভিনেত্রী আরও বলেন, ‘কী করব বুঝে উঠতে পারছিলাম না। এরপরেই আমি একটি সাহসী পদক্ষেপ নিই। আমার ড্রাইভার ও স্পট দাদাকে ডেকে বলেছিলাম, ইন্টারনেটে আমার একটি ক্লিপ লিক হয়েছে। তোমরা কি দেখেছ? না দেখে থাকলে আমি পাঠিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি দেখার পরও কাজ করতে কোনও সমস্যা না থাকে, তবে আমাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমাদের নিতে হবে। আর যদি স্বচ্ছন্দ না বোধ করো, তাহলে কাজ করতে হবে না। এই নাও তোমাদের বেতন, তোমরা চলে যেতে পারো। তখন তাঁরা বলেছিলেন, আমরা আপনার দেখাশোনা ও সুরক্ষা নিশ্চিত করব। তাঁদের এই প্রতিক্রিয়া আমাকে সাহস জুগিয়েছিল।’ কাজের দিক থেকে, রাধিকাকে সম্প্রতি বিক্রমাদিত্য মোটওয়ানের ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অংশ ‘হাসব্যান্ড সোয়াপ’-এ বিজয় ভার্মা, অভিষেক বন্দোপাধ্যায় এবং কঙ্কনা সেন শর্মার সঙ্গে দেখা গিয়েছে। এই অ্যান্থোলজিটি এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২