টাকা দিয়েও পেলেন না অর্ডার করা পণ্য, অনলাইন প্রতারণার শিকার দীপিকা

এরপর একদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আমি পার্সেল না দেখেই পেমেন্ট করে পার্সেল নিয়ে নিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই মা হয়েছেন মুম্বইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। দিন কয়েক আগেই সদ্যজাত ছেলের মুখ প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তবে এবার একটি ভিন্ন কারণে সংবাদের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী দীপিকা কক্কর। সম্প্রতি ‘কেস অন ডেলিভারি’-কেন্দ্রীভূত প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী। বর্তমানে অনলাইনের বাহুডোরে বন্দী সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। শপিং থেকে খাবার, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সবটাই অনলাইনের মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাচ্ছেন সবাই। আর একেই হাতিয়ার করে প্রতারণার জাল বুনছেন প্রতারকরা। আর সেই ফাঁদে অজান্তেই পড়ে গিয়ে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন সকলে। তবে অভিনেত্রীর ক্ষেত্রে ঠিক কী ঘটেছে?

অভিনেত্রী নিজেই তাঁর ভ্লগে দুর্ভাগ্যজনক ঘটনাটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দীপিকার কথায়, তিনি প্রায় ৩-৪ দিন আগে একটি পার্সেল পেয়েছেন, যেখানে তাঁকে কেস-অন-ডেলিভারির জন্য বলা হয়েছিল। অর্থাৎ পার্সেল দিয়ে টাকা নেওয়া হবে, এটাই ছিল চুক্তি। “আমি সাধারণত রুহান এবং আমার জন্য অনলাইনে যেকোনো কিছু অর্ডার দিই। এরপর একদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আমি পার্সেল না দেখেই পেমেন্ট করে পার্সেল নিয়ে নিলাম। কিন্তু যখন আমি এটি খুললাম, আমি যা আমি অর্ডার দিয়েছিলাম, সেখানে সেটা ছিল না। আগে বুঝতে পারিনি কারণ নাম, ঠিকানা, এমনকি পার্সেলে থাকা ফোন নম্বরটিও আমার ছিল। পরের দিন, ৩-৪ টি পার্সেল এলো। এবং আমি বললাম যে, সেগুলি আমার নয়। ডেলিভারি লোক বলে যে, বাতিল করা ওটিপি আমার ফোন নম্বরে আসবে। আমি ওটিপি দিয়েছিলাম এবং তিনি চলে গেলেন। আজ আবার ২-৩ টি পার্সেল এসেছে। এবং আমি একইভাবে অস্বীকার করলাম, আর আমি ওটিপি দিই নি।”

এরপর তিনি তাঁর বন্ধু আরতির সঙ্গে কেলেঙ্কারী সম্পর্কে আলোচনা করলেন। এবং সঙ্গে ভক্তদের সতর্ক করে বলেন, কোনো এলোমেলো পার্সেল যেন কেউ গ্রহণ না করে। তাঁর কথায়, ‘প্রথমে পার্সেলের বিক্রেতা কে জানুন, এরপর তা আসল নাকি নকল তা পরীক্ষা করুন। তবেই আপনার অর্থপ্রদান করুন।’ সম্প্রতি, বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি কেওয়াইসি কেলেঙ্কারিতে ১.৫০ লক্ষ টাকা খুইয়েছিলেন। 

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর