আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিবেক ওবেরয়ের বিরুদ্ধে মামলা খারিজ দিল্লি হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউড অভিনেতা বিবেক ওবেরয়  (Vivek oberoi) এবং তার পরিবারের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ শনিবার খারিজ করে দিলো দিল্লি হাইকোর্ট (Delhi Highcourt)। ২০০৩ সালে মেহেতা এন্টারটেইনমেন্ট নামে একটি বিনোদন সংস্থাকে প্রতারণা করার অভিযোগ ওঠে বিবেক ওবেরয় এবং তার বাবা সুরেশ ওবেরয় পরিচালিত ইয়াশি মাল্টিমিডিয়া প্রাইভেট লিমিটেড এর বিরুদ্ধে। এই অভিযোগেদিল্লি হাইকোর্টে প্রতারণার মামলা দায়ের করা হয় সেই মামলার রায়তেই শনিবার দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে বিবেক ওবেরয় এবং তার বাবা সুরেশ ওবেরয়কে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে মেহতা এন্টারটেইনমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপক মেহতা বিবেক ওবেরয় ও তার পরিবারের বিরুদ্ধে দিল্লির একটি ম্যাজিস্ট্রিয়াল আদালতে অভিযোগ দায়ের করেন। এই আবেদনে বলা হয় বেহতা এন্টারটেইনমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন ২০০৩ সালের জানুয়ারিতে মেহতা এন্টারটেইনমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপক মেহতার সঙ্গে সুরেশ ওবেরয়ের পরিচয় হয়। সুরেশ ও বেরয় তার ছেলে বিবেকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় কিছু অনুষ্ঠানের আয়োজন করে দিতে বলেন সেই মতো অনুষ্ঠানের আয়োজন করা হলেও বিবেক সেই অনুষ্ঠানে অংশ নেননি। কিন্তু দিল্লির ম্যাজিস্ট্রিয়াল আদালতে এই অভিযোগ খারিজ করে দেওয়া হলে তারা দিল্লি হাইকোর্টে এই মামলা নিয়ে যায় শনিবার দিল্লি হাইকোর্ট থেকেথেকেও এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

শনিবার দিল্লি হাইকোর্টে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব এই মামলার শুনানি তে ম্যাজিস্ট্রিয়াল আদালতের রায়েই বহাল রেখেছেন।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ