প্রতিভা থাকা সত্ত্বেও বিয়ের পর ডিম্পলকে অভিনয় করতে দেননি রাজেশ খান্না

আমি যদি সেই মুহূর্তে জানতাম যে ববি ছবিতে ডিম্পল তাঁর প্রতিভা প্রমাণ করবে, তাহলে আমি তাঁকে কখনই থামাতে পারতাম না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতাদের বাস্তব জীবনও খানিকটা সিনেমার গল্পের মতই। বলিউডের ৭০ দশকের সুপারস্টার হিসেবে নির্দ্বিধায় প্রথমেই নাম আসে, কিংবদন্তী অভিনেতা রাজেশ খান্নার। যাঁকে বলিউডের একজন রত্ন বলা যায়। রোমান্সের গুরু ছিলেন রাজেশ খান্না। তাঁর হাত ধরে একাধিক সুপারহিট নায়িকার উদ্ভব হয়েছে। বলিউডে ৭০ দশকে রীতিমতো রাজত্ব করতেন রাজেশ জী। তাঁর কিছু সংলাপ, গান, তাঁর রোমান্টিক ভঙ্গিগুলি আজও উঠতি বলিউড নায়ক-নায়িকাদের অনুপ্রেরণা। যাই হোক, অভিনয়ের দিক দিয়ে রাজেশ খান্না একজন দুর্ধর্ষ মাপের ব্যক্তিত্ব হলেও, তাঁর বাস্তবতা কিন্তু ততটাও স্বচ্ছ ছিল না। কারণ নায়কের মেয়েলি সঙ্গ ছিল অনেক। তাঁর সাংসারিক জীবনও সুখের ছিল না।

অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার প্রথম ছবি ‘ববি’ মুক্তির আগেই ডিম্পলকে বিয়ে করেন, বলি সুপারস্টার অক্ষয় কুমারের শ্বশুর রাজেশ খান্না। আর তখনই জানা গিয়েছিল যে, রাজেশের সঙ্গে ডিম্পলের বিয়ে হওয়া মানেই ডিম্পলের কেরিয়ারে সুনামি নেমে আসা। এমনকি এমনটাও উঠে এসেছিল যে, ডিম্পল সবে মাত্র অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু রাজেশকে বিয়ে করার সিদ্ধান্ত, তাঁর কেরিয়ার শুরুতেই শেষ করে দেবে। আর এটাই সত্যিই হয়েছিল, বিয়ের পর ডিম্পল কাজ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু কেন? এই প্রসঙ্গে রাজেশ খান্না একবার স্বীকার করেছিলেন যে, “ডিম্পলের প্রতিভা নিয়ে আমার কোনও ধ্যানধারনা নেই, তবে বিয়ের পরে ডিম্পলের কাজ করা আটকে ছিলাম একটা মাত্রই কারণে।”

১৯৯০ সালের একটি সাক্ষাৎকারে, ডিম্পলকে বিয়ে করার পরে তাঁর কেরিয়ারে হঠাৎ থেমে যাওয়ার কারণ জানাতে চাওয়া হলে রাজেশ বলেছিলেন, তাঁর স্ত্রীর কাজ নিয়ে তাঁর কোনও সমস্যা ছিল না, কিন্তু তিনি চান নি, তাঁর সন্তানরা মায়ের কাছে মানুষ না হয়ে বাড়ির চাকরদের কাছে মানুষ হোক বা লালিত-পালিত হোক। তিনি বলেন, “আমার স্ত্রীর কাজ নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি ডিম্পলকে বিয়ে করার পর, আমরা খুব তাড়াতাড়ি সন্তান নিয়ে নিই, আমি আমার সন্তানদের জন্যে একজন মা চেয়েছিলাম। আমি চাইনি যে, তাঁরা বাড়ির দাসদের দ্বারা লালিত-পালিত হোক। ডিম্পলের প্রতিভা সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। কারণ ববি তখনও মুক্তি পায়নি।”

তবে রাজেশ-ডিম্পল ১৯৮২ সালে আলাদা হয়ে যান এবং ডিম্পল ১৯৮৫ সালে রমেশ সিপ্পির ‘সাগর’ দিয়ে তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন। তবে তখন, টুইঙ্কেল খান্নাও চলচ্চিত্রে প্রবেশ করেননি। কিন্তু রাজেশ খান্না চেয়েছিলেন, যদি টুইঙ্কেল অভিনয় করতে চান তবে তাঁর জন্য রাজেশ খান্নাই চলচ্চিত্র নির্মাণ করে দেবেন। সুতরাং বোঝাই যাচ্ছে, মেয়ের অভিনয়ে কোনো বাঁধা দেননি, রাজেশ খান্না। কিন্তু স্ত্রীর অভিনয় বন্ধ করে দিয়েছিলেন। এই প্রসঙ্গে রাজেশ খান্না বলেছিলেন, “আমি আমার এক মেয়ে টুইঙ্কলকে অভিনয় করতে না করিনি, আমি তাঁর জন্য একটি প্রযোজনা করতেও রাজি ছিলাম। কিন্তু সে বলল, ‘তুমি আমাকে অভিনয় করতে দেবে কিন্তু মাকে দেবে না বল।’ তবে রাজেশ খান্না ডিম্পলের প্রতিভা সম্পর্কে বলেছিলেন, “আমি যদি সেই মুহূর্তে জানতাম যে ববি ছবিতে ডিম্পল তাঁর প্রতিভা প্রমাণ করবে, তাহলে আমি তাঁকে কখনই থামাতে পারতাম না।” তবে ১৯৯০ সালে, রাজেশ খান্না সহ-প্রযোজিত চলচ্চিত্র জয় শিব শঙ্কর, ছবিতে ডিম্পলের সঙ্গে জিতেন্দ্র, পুনম ধিল্লন অন্যান্যদের নিয়ে কাজ করেছিলেন।

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের