বড়পর্দা-ছোটপর্দার বিভাজন নিয়ে সরব দেবলিনা

ছোটপর্দা- বড়পর্দার বিভাজন। কাজ পাওয়ার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে তা নিয়ে এর আগে মুখ খুলেছিলেন 'অক্সরা' এবার সরব হলেন 'গোপী বহু'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়পর্দা ও ছোটপর্দার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বিভাজন নিয়ে এবার  মুখ খুললেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবলিনা তাঁর এতদিনের অভিনয় জীবনের অভিজ্ঞতা ব্যাক্ত করেছেন। সেখানেই তিনি বলেছেন টেলিভিশনের অভিনেত্রীরা বড়পর্দায় কাজের সুযোগ সেভাবে পায় না। কারণ তাঁদের শুধুমাত্র টিভি অভিনেত্রী বলেই ট্যাগ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় ছোটপর্দার অভিনেত্রী হওয়ার কারণে অনেক সময়েই অবজ্ঞার পাত্রী হতে হয়। যদিও এখন অনেকেই এমন বলেন যে বড়পর্দা-ছোটপর্দার মাঝে যে বিভাজন রেখা রয়েছে তা মুছে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু তা ভুল, এসব কিছু বলার পরেও সেই বিভাজনরেখা রয়েছেই। 

একজন নিউকামারের জন্য ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা যে কতটা কঠিন তা নিয়েও বলেছেন দেবলিনা। সঙ্গে নিজের কথাও মনে করেছেন। যারা কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না এই ইন্ডাস্ট্রিতে তাঁদের জন্য মাটি কামড়ে পড়ে থেকে নিজের জায়গা তৈরি করা অত্যন্ত কঠিন। তা তাঁর ক্ষেত্রেও হয়েছে। কিন্তু তারপরেও নিজের গুণে ‘সাথ নিভানা সাথিয়া’তে মন জয় করে গোপী বহু চরিত্রে দেবলিনা। আগামীতে লক্ষ্মী আইয়ারের পরিচালনায় ও প্রযোজনায় ‘ফার্স্ট সেকেন্ড চান্স’ নামক একটি নতুন ছবিতে দেখা যাবে দেবলিনাকে। ছবিটি মূলত লাভ স্টোরি।

তবে ইন্ডাস্ট্রি নিয়ে দেবলিনার আগেও মুখ খুলেছেন অনেকেই। সম্প্রতি এই  নিয়ে সোচ্চার হয়েছিলেন হিনা খান। হিন্দি ধারাবাহিকের অভিনেতা বা অভিনেত্রীদের কীভাবে মূল্যায়ণ করা হয় কিংবা, কোনও অডিশনে গেলে তাঁদের কীভাবে দেখা হয়, কাজ পাওয়ার ক্ষেত্রেও কতটা বিভাজন থাকে তা নিয়ে এর আগে মুখ খুলেছিলেন ‘অক্সরা’ এবার সরব হলেন ‘গোপী বহু’। 

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা