ছবি থেকে বাদ গিয়েছে নাম, ‘ধুরন্ধর’ এর শিল্প নির্দেশকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা

যৌন হয়রানির অভিযোগে 'ধুরন্ধর' ছবির শিল্প নির্দেশক জন জোসেফ ওরফে সাইনি এস জোহরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে চণ্ডীগড় পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: যৌন হয়রানির অভিযোগে ‘ধুরন্ধর’ ছবির শিল্প নির্দেশক জন জোসেফ ওরফে সাইনি এস জোহরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে চণ্ডীগড় পুলিশ। কাজ দেওয়ার নাম করে পুণের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এখন খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত তদন্তের পর POSH-এর অভ্যন্তরীণ কমিটি তাঁকে দোষী সাব্যস্ত করেছে। এই ঘটনা তাঁর কর্মজীবনকেও প্রভাবিত করেছে। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাঁদের আসন্ন ওয়েব সিরিজ ‘আক্কা’ (Akka)-র ক্রেডিট তালিকা থেকে প্রোডাকশন ডিজাইনার জোসেফের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর। চণ্ডীগড়ের এক বিলাসবহুল হোটেলে তাঁকে ডেকে পাঠান জোসেফ। তিনি হোটেলের ঘরে ঢোকার পরে তাঁর সঙ্গে কাজের ব্যাপারেই কথা বলছিলেন জোসেফ। তিনি প্রথমে তেমন কিছুই আঁচ করতে পারেননি। কিন্তু খানিকক্ষণ পরে তাঁকে মদ্যপানের জন্যে জোরাজুরি করেন জোসেফ। এরপরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। অভিযোগ, তাঁকে পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। এরপরেই তাঁর উপর বলপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন শিল্প নির্দেশক। শুধু তাই নয়, তাঁকে মারধরও করেন তিনি। জোর করে ঘরে আটকে রাখেন। এরপরেই গত অক্টোবরে ওই তরুণী চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধর এবং প্রযোজক লোকেশ ধরের কাছে জোসেফের বিরুদ্ধে অভিযোগ জানান। বিষয়টি তদন্তের জন্য প্রযোজনা সংস্থা যৌন হয়রানি প্রতিরোধ (POSH) কমিটি গঠন করেন। তদন্তটি প্রায় ছয় মাস ধরে চলেছিল। গত এপ্রিলে তা শেষ হয়। সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন জন জোসেফ।

যৌন হয়রানি এবং প্রমাণ বিকৃত করা-সহ দুটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৯, ১২৩, ১২৪-সহ একাধিক প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও এই মামলায় চণ্ডীগড় পুলিশ জোসেফকে গ্রেফতার করেছিল। তবে পরবর্তীকালে একটি জেলা আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। এই বিতর্কের কারণে তাঁর আসন্ন সমস্ত প্রকল্প থেকে তাঁর কৃতিত্ব বাদ দেওয়া হয়েছে। ২২ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘র অ্যান্ড আনদেখা’য় তাঁর কৃতিত্ব মুছে ফেলা হয়েছে। যশ রাজ ফিল্মসের আসন্ন ওয়েব সিরিজ ‘আক্কা’ থেকেও জোসেফের নাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শো-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, রাধিকা আপ্তে এবং তানভি আজমি।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর