ফের বলিউডে নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক শিবকুমার খুরানা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ আবারও বলিউডে নক্ষত্রপতন। বুধবারই প্রয়াত হয়েছেন প্রবীণ পরিচালক ইসমাইল শ্রফ। বর্ষীয়ান এই পরিচালককে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই আবারও ধাক্কা খেলো বলিউড। চলে গেলেন বর্ষীয়ান পরিচালক (Veterian director) শিবকুমার খুরানা (Shibh Kumar Khurana)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পারিবারিক সুত্রে জানা গিয়েছে গত ২৫ অক্টোবর মঙ্গলবার মুম্বইয়ের ব্রহ্মাকুমারী গ্লোবাল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্য জনিত কারনেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার ২৮ অক্টোবর বিকেল ৪টের সময় মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের একটি গুরুদ্বারে তাঁর পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠিত হবে।

প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শিব কুমার খুরানা ভারতীয় চলচ্চিত্রের ধারা বদলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে মিত্তি অর সোনা, প্রথম প্রেমের চিঠি, বদনাম, বদকার, বুদ নসিব, বি আব্রু, বেগুনাহ, জলসাজ, সোনা কি জাঞ্জির এবং ইন্তেকাম কি আগ এবং অন্যান্যের মত একাধিক জনপ্রিয় চলচিত্রের পরিচালনা করেছিলেন শিব কুমার। শিব কুমারের হাত ধরেই ১৯৯৪ সালে বলিউডে পা রাখেন বিনোদ খান্না এবং বিন্দু দারা সিং। শুধু তাই নয় পরিচালনার পাশপাশি ‘দাগাবাজ’, ‘হাম তুম অর ওহ’ এবং ‘আং সে আং লাগালে’ এই তিনটি ছবির প্রযোজনা করেছিলেন শিব কুমার।

বর্ষীয়ান এই পরিচালকের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। একাধিক অভিনেতা অভিনেত্রী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। অভিনেতা বিন্দু দারা সিং তাঁর প্রথম পরিচালকের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেন। শোক বার্তায় অভিনেতা প্রবীণ পরিচালককে ‘বিস্ময়কর আত্মা’ বলেও সম্মধন করেন। এক ট্যুইট বার্তায় অভিনেতা লিখেছেন। “বিস্ময়কর আত্মা। ঈশ্বর তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন”।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের