জল্পনার অবসান, আগামী মাসেই সম্পর্কের অফিসিয়ালি ঘোষণা সোনাক্ষী-জাহিরের

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন থেকেই অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের (Sonakshi Sinha and Zaheer Iqbal) ডেটিংয়ের চর্চা চলছে। একবারে তো জাহির নিজে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা। যদিও সোনাক্ষী সিনহা বরাবরই জাহিরকে বন্ধুর তকমা দিয়েছেন। কিন্তু সোনাক্ষীর সঙ্গে জাহিরের আদব-কায়দা, মেলামেশা সবটাই নজর কাড়ে সকলের। নোটবুক দিয়ে ফিল্মি দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন জাহির ইকবাল।

তাঁর অভিনয়ও যথেষ্ট প্রশংসিত। তবে এখনো পুরোপুরিই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন নি নায়ক-নায়িকা। সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দুজনেই জানিয়েছেন যে, অবশেষে তাঁরা তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করবেন তাঁদের অভিনীত একটি গানের মাধ্যমে। যার নাম ‘ব্লকবাস্টার জোড়ি’ (‘Blockbuster Jodi)। একটি সূত্র বলছে, আগামী মাসে, সোনাক্ষী এবং জাহির উভয়ই তাঁদের সম্পর্ককে অফিসিয়ালি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তাঁদের এক গানের শ্যুটিং শেষ হয়েছে।

শিগগিরই গানটি প্রকাশ হবে। তবে গতমাসে সোনাক্ষীর জন্মদিনে, জাহির সোনাক্ষীর সঙ্গে একটি ভিডিও দিয়ে ভালবাসার প্রকাশ করেছেন। তবে তাঁদের সমস্ত প্রেম বিনিময় সত্ত্বেও, দুজনে জনসমক্ষে কখনো তাঁদের সম্পর্কের কথা নিশ্চিত করেনি, তবে এবার ব্লকবাস্টার জোডির মাধ্যমে বড় ঘোষণা করতে চলেছেন সোনাক্ষী এবং জাহির। কাজের ফ্রন্টে, খুব শীঘ্রই সোনাক্ষী সিনহাকে অ্যামাজন প্রাইমের একটি কপ সিরিজে দেখা যাবে। আর এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে আত্মপ্রকাশ করছেন তিনি। একজন পুলিশ অফিসার হিসাবে ধরা দেবেন সোনাক্ষী সিনহা। অন্যদিকে জাহিরকে পরবর্তীতে দেখা যাবে, সালমান খানের (SALMAN KHAN) সঙ্গে ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ (‘Kabhi Eid Kabhi Diwali’) ছবিতে। যেখানে আরো অভিনয় করছেন, শেহনাজ গিল (Shehnaaz Gill), সিদ্ধার্থ নিগম (Siddharth Nigam), পূজা হেগড়ে (Pooja Hegde)।

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী