Loading live market data...
Loading active stocks...
Connecting...

জল্পনার অবসান! উর্বশীর ‘আর পি’ আসলে ঋষভ পন্থ নয়, রাম পোথিনেনি

সেগুলি আদেউ ক্রিকেটার ঋষভ পান্ত ওরফে আরপির সঙ্গে তাঁর সম্পর্কের সঙ্গে জড়িতই নয়। কারণ অভিনেতা রাম পোথিনেনির সঙ্গে উর্বশীর সাম্প্রতিক পোস্টগুলি দেখে নেটিজেনদের জল্পনা যেন আরও বেড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে এখনও মেতে আছে নেটপাড়া। ‘হেট স্টোরি’ খ্যাত উর্বশী নিজেই প্রকাশ করেছিলেন যে, একবার তাঁর সঙ্গে দেখা করার জন্যে একজন ক্রিকেটার তাঁর জন্যে হোটেলের বাইরে টানা ১০ ঘন্টা অপেক্ষা করেছিলেন। আর সেই বিষয়টি প্রকাশ্যে আসতেই নীতি পুলিশরা ভেবে নেন, ওই ক্রিকেটার ঋষভ ছাড়া আর কেউ হতেই পারে না। কারণ বছর দুয়েক আগেই উর্বশীর সঙ্গে ঋষভের প্রেমের বিষয়ে জানা যায়। তবে এই বিষয়টি অবশ্য উর্বশী, ঋষভ দুজনেই উড়িয়ে দেন।

বরং তাঁরা নিজেরাই নিজেদের কে নিয়ে মজা করতে শুরু করেন নেটপাড়ায়, আর তাঁদের এই পরস্পর পরস্পরকে নিয়ে হাসা-ঠাট্টা নেটপাড়াও বেশ উপভোগ করতে থাকেন। তবে এদিন নেটিজেনদের ভাবনার উপর জল ঢেলে উর্বশী নিজেই প্রকাশ্যে আনলেন আরও এক নতুন তথ্য। ভক্তদের কথা অনুযায়ী ঋষভকে নিয়ে যে সমস্ত গোপণীয় পোস্ট শেয়ার করতেন, সেগুলি আদেউ ক্রিকেটার ঋষভ পান্ত ওরফে আরপির সঙ্গে তাঁর সম্পর্কের সঙ্গে জড়িতই নয়। কারণ অভিনেতা রাম পোথিনেনির সঙ্গে উর্বশীর সাম্প্রতিক পোস্টগুলি দেখে নেটিজেনদের জল্পনা যেন আরও বেড়ে গিয়েছে। আর তা দেখে ভক্তরা অনুমান করছেন যে উর্বশীর রহস্যময় পোস্টগুলি আসলে রাম পোথিনেনির ছিল এবং ঋষভ পন্তের জন্য নয়! একজন ব্যবহারকারী লিখেছেন, “ও আচ্ছা ইনি হলেন আরপি”। আসলে উর্বশী রাউতেলা রাম পোথিনেনির সঙ্গে একটি ছবিতে কাজ করছেন যা পরিচালনা করবেন বয়াপতি শ্রীনু।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ঋষভ পন্ত এবং উর্বশী রাউতেলার কথিত রোম্যান্স শিরোনাম হয়ে সংবাদের। যখন অভিনেত্রী গোপনে প্রকাশ করেছিলেন যে, একজন ক্রিকেটার একবার প্রায় ১০ ঘন্টা ধরে হোটেলের তাঁর জন্য অপেক্ষা করেছিলেন। আর এই কথা প্রকাশ্যে আসার পরই প্রতিক্রিয়া জানিয়ে, ঋষভ একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “খুব মজার যে লোকেরা কেবল সামান্য জনপ্রিয়তার জন্য এবং শিরোনাম হওয়ার জন্য সাক্ষাত্কারে মিথ্যা বলে। দুঃখজনক যে কিছু লোক খ্যাতি এবং নামের জন্য পিপাসু হয়। ঈশ্বর তাঁদের আশীর্বাদ করুন।” ঋষভের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, উর্বশী রহস্যজন পোস্টে জানায়, “ছোটু ভাইয়া (ছোট ভাই) ব্যাট বল খেলতে হবে। আমি কোন নির্বোধ মেয়ে নই।’

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত