‘সবাই চুপ করুন’, অত্যাধিক ভিড়ে চিড়ে-চ্যাপ্টা হিনা, রমজান ইভেন্টে রেগে আগুন অভিনেত্রী

এবার মুম্বই পাপারাজ্জিদের উপর ক্ষেপে গেলেন অভিনেত্রী হিনা খান। পাশাপাশি তাঁদের কটূক্তিও করলেন। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের কথা মনে পড়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মুম্বই পাপারাজ্জিদের উপর ক্ষেপে গেলেন অভিনেত্রী হিনা খান। পাশাপাশি তাঁদের কটূক্তিও করলেন। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের কথা মনে পড়ে গেল। তিনিও ঠিক একই আচরণ করে থাকেন পাপারাজ্জিদের সঙ্গে। আসলে গতকাল রবিবার (৮ মার্চ) মুম্বইয়ে ভামলা ফাউন্ডেশন আয়োজিত বরকত-এ-রমজান উদযাপনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী হিনা খান। আর অভিনেত্রীকে চোখের সামনে দেখেই তাঁর সঙ্গে সেলফি তোলার আব্দার জুড়ে দেন ভক্ত-অনুরাগীরা। তবে অভিনেত্রী কাউকে ফেরাননি, সকলের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন। কিন্তু অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসার সময় অভিনেত্রীকে মেজাজ হারাতে দেখা যায়। সেই মুহূর্তের কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী অনুষ্ঠানস্থল থেকে বেরোনো মাত্রই তাঁকে ঘিরে গেলেন অনুযাগীরা।

অভিনেত্রীর অমতেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। আর হিনাকে ক্যামেরাবন্দি করার জন্যে পাপারাজ্জিরাও তাঁর ঘিরে দাঁড়িয়ে পড়েন। যার ফলে মুহূর্তেই অনুষ্ঠানের বাইরের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে। তখনই মেজাজ গড়িয়ে হিধা পাপারাজ্জিদের কটূক্তি করেন। সেই সমস্ত দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাপারাজ্জি ও ভক্ত-অনুরাগী সকলেই অভিনেত্রীর পথে বাধা দেন। যাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেত্রী। বেশ কয়েকটি ভাইরাল ভিডিওতে, অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘শান্তি! শান্তি! সবাই চুপ।’ এরপর তিনি প্যাপদের দিকেও আঙুল তুলে তাঁদের কোনও কথা না বলার অনুরোধ করেন। তবে অভিনেত্রী কাউকে নিরাশ করেননি। দ্রুত ভক্তদের সঙ্গে সেলফি তোলা শুরু করেন। এই ভিডিওগুলি কারো কারো কাছে প্রশংসিত হয়েছে, কারো কারো কাছ থেকে কটাক্ষ পেয়েছে।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের জুন মাসে হিনার স্টেজ ৩ স্তন ক্যান্সার ধরা পড়েছিল। তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন এবং লিখে ছিলেন, ‘আমার স্টেজ ৩ স্তন ক্যান্সার ধরা পড়েছে। এই চ্যালেঞ্জিং রোগ ধরা পড়া সত্ত্বেও, আমি সবাইকে বলছি, আমি ভাল আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাসী এই রোগ কাটিয়ে ওঠার জন্যে। আমার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি সুস্থ হওয়ার জন্যে আমি প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত।’ তবে হিনা স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থাতেই তিনি গত ৪ জুন, ২০২৫ সালে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে তার9দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন। হিনা তাঁর জনপ্রিয় টিভি সিরিয়াল, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এর মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর