‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

ম্রুণালের 'সন অফ সর্দার 2'-এর প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন ধনুশ এবং ধনুশের 'তেরে ইশক মে' ছবির প্রচার ইভেন্টে ম্রুণাল উপস্থিত হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্রুণাল-ধনুশের বিয়ের খবর ভিত্তিহীন বলে ওড়ালেন তারকা যুগলের টিম। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার বিয়ের আগেই চার হাত এক হবে দক্ষিণের গুজব দম্পতি ধনুশ এবং ম্রুণাল ঠাকুরের! শুক্রবার (১৬ জানুয়ারি) দিনভর সংবাদের শিরোনামে ছিল মেগাস্টার রজনী কান্তের জামাইয়ের দ্বিতীয় বিয়ে। গুজব, আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই ম্রুণালের গলায় মালা দেবেন ধনুশ। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাঁদের বিয়েতে শুধুমাত্র ঘনিষ্ঠ অতিথিরা থাকবেন। বিষয়টি ভক্তদের ভাবিয়ে তুলে ছিল। ধনুশ-ম্রুণালের সম্পর্কের গুজব শুরু হয়েছিল গতবছর অগস্ট থেকে। যখন ম্রুণালের ‘সন অফ সর্দার 2’-এর প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন ধনুশ এবং ধনুশের ‘তেরে ইশক মে’ ছবির প্রচার ইভেন্টে ম্রুণাল উপস্থিত হয়েছিলেন। একে অপরের প্রতি তাঁদের মাখোমাখো রসায়ন সকলকে অবাক করে দিয়েছিল।

কেননা এর আগে ধনুশ রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিবাহিত ছিলেন। তাঁদের দুটি ছেলেও আছে। কিন্তু ২০২২ সালে তাঁরা যৌথভাবে ১৮ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন। কিন্তু ম্রুণালের সঙ্গে প্রেম তাঁর বেশিদিনের নয়। যাই হোক, সারাদিন গুজব চলার পর অবশেষে এই বিষয়ে একটি আপডেট এসেছে। তারকা যুগলের টিম তাঁদের বিয়ের বিষয়টি ভ্রান্ত এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের বিয়ের খবর তামিল, তেলেগু এবং হিন্দি চলচ্চিত্র শিল্পে একটি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিন্তু ধনুশের এক ঘনিষ্ঠ, ম্রুণালের সঙ্গে বিয়ের খবরটি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন খবর।  দয়া করে এতে বিশ্বাস করবেন না।’ যদিও গতবছর ধনুশের সঙ্গে প্রেমের বিষয়টি ভাইরাল হতেই ম্রুণাল একটি পোস্টে জানিয়ে দিয়ে ছিলেন যে, ‘ধনুশ আমার একজন ভাল বন্ধু। “সন অফ সর্দার ২” অনুষ্ঠানে ধনুশকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন অজয় ​​দেবগণই।’ তবে এরপরেও তাঁদের প্রেমের সম্পর্ক ভাইরাল হয়েছিল। কিন্তু কেউই এই বিষয়টি নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর