‘হর হর শম্ভু’ ভজন গেয়ে মুসলিম ধর্মগুরুদের কোপের মুখে ফরমানি নাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় ইউটিউবার ফরমানি নাজ (Farmani Naaz), সম্প্রতি ভজন সঙ্গীত গেয়ে মুসলিম ধর্মগুরুদের ক্রোধের মুখে পড়েছেন। মুসলিম ধর্মগুরুদের মতে, ইসলামে গান গাওয়া এবং নাচের কোনো অনুমতি নেই। তা সত্ত্বেও তিনি ভজন গেয়ে অপরাধ করেছেন। ফরমানির ইউটিউব চ্যানেলে ফলোয়ার্সের সংখ্যা এখনও পর্যন্ত ৩.৯২ মিলিয়ন। ভগবান শিবকে উৎসর্গ করে তাঁর ভজন সঙ্গীত “হর হর শম্ভু” (HAR HAR SHAMBHU) ভিডিও প্রকাশ্যে আসার পরই তাঁকে এই সমস্যার মুখে ফেলে দিয়েছে। এই ভিডিওটি প্রকাশ্যে আসার ১০ দিনের মধ্যেই ৩.৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে। আর এই ভিডিওটি দেখার পরে মুসলিম ধর্মগুরুরা রীতিমতো চটেছেন। তাঁরা তাঁকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন। এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ফরমানি বলেছিলেন যে, তিনি বিশ্বাস করেন শিল্পীদের কোনো ধর্ম নেই।

ফরমানি নাজ সম্পর্কে

ফরমানি নাজ, দেশের অন্যতম জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ​​দ্বাদশ সিজনে অংশগ্রহন করার পর থেকেই সবার কাছে পরিচিত হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছেন। আর এই শোয়ে অডিশনের সময় ফারমানি বিচারক এবং সঙ্গীত রচয়িতা বিশাল দাদলানিকে বলেছিলেন যে, তিনি মুলত অর্থের জন্যেই এই শোয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তাঁর শিশু পুত্র অসুস্থ, জন্মের পর থেকেই তাঁর গলার সমস্যা। তাই তাঁর চিকিৎসার জন্যেই অর্থের দরকার তাঁর।

 

‘ইন্ডিয়ান আইডল 12’-তে অংশগ্রহণ

ওই শোতে ফরমানি আরও প্রকাশ করেছিলেন যে, ২০১৯ সালে তাঁর ছেলে গলার সমস্যা নিয়ে জন্মের পরেই তাঁর স্বামী তাঁদেরকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই তিনি গান গেয়ে ভিডিও বানাতে শুরু করেন, এবং তাঁর ভাই ফরমান একজন শ্রমিক। ফরমানি আরও বলেছেন যে, “আমরা ইন্ডিয়ান আইডলে এসেছি যাতে আমি আমার ছেলের অপারেশনের জন্য তহবিলে টাকা সংগ্রহ করতে পারি।” যদিও ‘ইন্ডিয়ান আইডল ১২’-তে অংশগ্রহণ করার আগেও ফরমানি তাঁর গানের ভিডিও তৈরি করে পোস্ট করতেন তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে। তাঁর প্রথম ভিডিওতে তিনি লতা মঙ্গেশকরের একটি গান “মিলো না তুম তো হাম ঘাবরায়েন” গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন। যে ভিডিওটি প্রায় ৯.৪ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছিল। এছাড়া ফরমানি গায়ক কুমার শানুর সঙ্গেও একটি গান রেকর্ড করার সুযোগও পেয়েছেন।

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের