আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রফিতে মাদক লুকিয়ে ফাঁসানো হয়েছে অভিনেত্রীকে, শাহজা কাণ্ডে ভারত থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি: ‘সড়ক ২’ বা ‘বাটলা হাউজ’-খ্যাত অভিনেত্রী ক্রিসন পেরেইরাকে কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছে শারজাহ বিমানবন্দরে। তাঁর কাছে থেকে মাদক উদ্ধার হয়। হলিউড ওয়েব সিরিজে অভিনয়ের প্রলোভন দেখিয়ে একজন ২৭ বছর বয়সী অভিনেত্রীকে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার করা হল দুই অভিযুক্তকে। এই মুহূর্তে দুইজনকেই আটক করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, ২৭ বছর বয়সী ওই অভিনেত্রীকে হলিউড ওয়েবসিরিজে অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে একটি “অডিশন” দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। সেখানে থেকেই তাঁর থেকে পাওয়া একটি ট্রফি থেকে উদ্ধার হয় মাদক। সোমবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কিছুদিন আগেই অভিনেত্রী ক্রিসান পেরেইরাকেও মাদক পাচার অভিযোগে আটক করা হয়েছিল দুবাইয়ের শারজাহ বিমানবন্দর থেকে। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন, ৫৬ বছর বয়সী কৃষাণের মা পামেলা পেরেইরা ক্রাইম ব্রাঞ্চের কাছে অভিযোগ নিয়ে যান, এবং বলেন তাঁর ক্রিসানকে হলিউড ওয়েব সিরিজে ভূমিকা দেওয়ার অজুহাতে প্রতারিত করা হয়েছে।

অভিযোগ অনুসারে, অভিযুক্ত রবি বোভাতে এবং অ্যান্টনি পল নামে দুই যুবক ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে একটি ওয়েব সিরিজের প্রযোজক হিসাবে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল। এবং হিন্দি ওয়েব শো, চলচ্চিত্র এবং নাটকে কাজ করা কৃষানকে তাঁরাই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকার প্রস্তাব দেয়। পুলিশ কর্মকর্তার রিপোর্ট অনুযায়ী, অভিযোগকারী পামেলা তাঁর মেয়ের সঙ্গে ছবির প্রস্তাব নিয়ে আলোচনা করেন এবং অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁকে দেখা দেখা করতে বলেন। এরপর “অডিশন” এর জন্য  ক্রিষানকে বিদেশ ভ্রমণের সময়সূচী চূড়ান্ত করা হয়েছিল।

অভিনেত্রীর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু অভিযুক্তরা কৃষাণের নামে ১ এপ্রিল মুম্বই থেকে শারজাহ যাওয়ার বিমানের টিকিট বুক করেছিল এবং তাঁর ৩ এপ্রিল ফেরার কথা ছিল। এরপরই শারজাহ বিমানবন্দর থেকে আফিম এবং গাঁজা সহ ক্রিসানকে আটক করা হয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মামলাটি সম্পর্কে ভারতীয় দূতাবাসকে অবহিত করা হয়েছে। অ্যান্টনি পল পামেলাকে বলেছিলেন যে, তাঁর শারজাহতে যোগাযোগ আছে এবং মেয়েকে সাহায্য করার জন্য ৮০ লাখ দিতে হবে। এই মুহুর্তে, পামেলা বুঝতে পেরেছিলেন যে, তিনি এবং তাঁর মেয়ে দুজনেই প্রতারিত হয়েছেন। একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) দাখিল করা হয়েছে এবং মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ইউনিট অভিযুক্তদের মুম্বইয়ের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে। 

জানা গিয়েছে, অভিনেত্রীকে ফাঁসিয়েছেন অ্যান্থনি পল। কিন্তু কেন ফাঁসাতে গেলেন তাঁকে? অনেকের বক্তব্য, অ্যান্থনি পল থাকতেন ক্রিসন পেরেইরাদেরই অ্যাপার্টমেন্টে। অভিনেত্রীর মায়ের সঙ্গে এই অ্যান্থনির নাকি বিরাট ঝামেলা হয় দু’বার। প্রথম বার কোভিড সংক্রমণের গোড়ার দিকে। দ্বিতীয় বার তাঁদের কুকুর চিৎকার করায় তা নিয়েও আপত্তি তোলেন অ্যান্থনিরা। আর সেখান থেকেই তিক্ততা বাড়ে তাঁদের। তারপর মাসের শেষ দিকে ক্রিসন পেরেইরার মায়ের ফোনে একটি ফোন আসে। উলটো দিকের ব্যক্তি বলেন, তাঁর মেয়েকে ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাইয়ে দেবেন। এরপর পামেলা মুম্বই পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের ভিত্তিতে বেকারির মালিক অ্যান্থনিকে আটকও করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, একই সঙ্গে আরও চার জনের হাতে এভাবে মাদক পাঠিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যান্থনির গ্রেফতারের কাগজপত্র ইতিমধ্যেই শারজাহতে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে অল্প কয়েক দিনেই ক্রিসন শাহজাহ পুলিশি হেফাজত থেকে মুক্তি পাবেন। 

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ