Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ইঁদুরের মতো হাতে মোবাইল নিয়ে,..’, ফের পাপারাজ্জিদের নিশানা জয়া বচ্চনের

অভিনেত্রী বললেন, "আমি মিডিয়ার পণ্য, কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য। এরা কারা? এরা কি এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের পাপারাজ্জিদের সঙ্গে একেবারেই সম্পর্ক ভাল নেই অভিনেত্রী-সমাজবাদী নেত্রী জয়া বচ্চনের। এ নিয়ে নেটপাড়ায় বহু চর্চা চলে। পাপারাজ্জিদের সঙ্গে তাঁর খারাপ ব্যবহারের ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কিন্তু কেন অমিতাভ ঘরণী পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহার করেন? এবার ব্যাখ্যা দিলেন জয়া বচ্চন নিজেই। রবিবার (৩০ নভেম্বর) মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আলাপচারিতার সময় পাপারাজ্জিদের তীব্র সমালোচনা করলেন তিনি। অভিনেত্রী বললেন, “আমি মিডিয়ার পণ্য, কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য। এরা কারা? এরা কি এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত? তোমরা এদেরকে মিডিয়া বলো। আমি মিডিয়া পরিবার থেকে এসেছি। আমার বাবা একজন সাংবাদিক ছিলেন। এই ধরণের মানুষদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে।”

এরপর অভিনেত্রী বলেন, ‘কিন্তু এরা ইঁদুরের মতো হাতে মোবাইল নিয়ে যা করে তা মেনে নেওয়া যায় না। তারা মনে করে যে তাদের মোবাইল আছে বলেই তারা তোমার ছবি তুলতে পারে এবং যা ইচ্ছা তাই করতে পারে। তারা যে ধরণের মন্তব্য করে তা ঠিক না। এরা কেমন মানুষ? কোথা থেকে আসে, কোত্থেকে পড়াশোনা করেছেন, ওদের ব্যাকগ্রাউন্ড কী?’ ‘শোলে’ অভিনেত্রী এও বলেন যে, তিনি জানেন তাঁর এই ব্যবহারের জন্যে সোশ্যাল মিডিয়ায় তিনি সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি। কিন্তু তাতে তাঁর কিছু আসে না। তিনি বলেন, ‘আমি কিছু মনে করি না। আমার কিছু যায় আসে না। তুমি আমাকে ঘৃণা করো, এটা তোমার মতামত। তোমার অধিকার আছে। আমার মতামত হল আমি তোমাকে ভীষণভাবে অপছন্দ করি কারণ তুমি ইঁদুর হতে পারো এবং মোবাইল ক্যামেরা নিয়ে কারো বাড়িতে ঢুকে পড়তে পার। কিন্তু আমার কাছে তুমি ঠিক কাজ করছো না।’

মুম্বইয়ে পাপারাজ্জিদের আলাদাই ভূমিকা রয়েছে। যারা সেলিব্রিটিদের সমস্ত আপডেট প্রতিনিয়ত মানুষকে জানাচ্ছেন। কিন্তু তাদের সঙ্গেই অনেকবার খারাপ ব্যবহার করেছেন জয়া বচ্চন। তাই এবার তিনি সুযোগ পেলে পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ উগরে দিলেন। যাঁরা তারা তার ছবি এবং ভিডিও তোলার চেষ্টা করে। কাজের ক্ষেত্রে, প্রবীণ এই অভিনেত্রীকে পরবর্তীতে বিকাশ বাশলের দিল কা দরজা খোল না ডার্লিং ছবিতে দেখা যাবে, যেটি এই বছর মুক্তি পাওয়ার কথা ছিল।

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ