নতুন মোড়কে ফিরছে গাঁটছড়া, ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে খড়ি-ঋদ্ধি

তবে দুঃখের খবর, গাঁটছড়া-র লিপে আর দেখা যাবে না খড়িকে। শোনা যাচ্ছে শোলাঙ্কিলর চুক্তি সত্যই শেষ হচ্ছে। তবে এই বিষয়ে কিছুই জানায়নি নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসার দাপটে অল্প কয়েকদিন রাজত্ব করেই বিদায় জানাতে হচ্ছে পুরোনো ধারাবাহিকগুলিকে। মাত্র ২ মাস রাজত্ব করেই বিদায় জানাতে হল তৃণা-কৌশিক-স্নেহাশিষের ‘বালিঝড়’। সেই জায়গায় শুরু হয়েছে ‘ঠাকুর রামপ্রসাদ’। কিন্তু সকলের ধারণা ছিল, গাঁটছড়া নয়তো গুড্ডি শেষ হয়ে যাবে। কিন্তু দুটো সিরিয়ালের কোনওটাই এক্ষুনি বিদায় হচ্ছেনা। এখনও তাদের আয়ু অনেক বাকি। এর আগে স্টার জসলা মাত্র তিন মাসে বন্ধ করে দিয়েছিল বৌমা একঘর ধারাবাহিক।

যা নিয়ে সেই সময় কম জল্পনা হয়নি। কিন্তু রামপ্রসাদ আসায় গাঁটছড়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা শুরু হয়। প্রথমে গুজব ওঠে, শোলাঙ্কির চুক্তি শেষ হয়ে গেছে, তাই দেড় বছর হয়ে যাওয়া এই ধারাবাহিক আর টানবে না চ্যানেল। এমনিতেই জগদ্ধাত্রীর কারণেই অনেকদিন আগেই এই ধারাবাহিক দুর্বল টিআরপি পাচ্ছে। চলতি মাসেই ছিটকে গিয়েছে সেরা দশ থেকে। তবে এখন খবর মিলছে এক্ষুনি মোটেও বন্ধ হচ্ছে না গাঁটছড়া 

ধারাবাহিক। বরং এই মেগা নিতে চলেছে লম্বা বাঁক। প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের তরফে স্টার জলসাকে অনুরোধ করা হয়েছে আরও একটা সুযোগের। আর লিপের পর নতুন করে শুরু হবে গল্প। নতুন কাস্টও নেওয়া হবে। ইতিমধ্যেই অডিশন দিয়েছেন অভিনেতা ওম সাহানি ও বরণ ধারাবাহিকের ইন্দ্রাণী পাল। সব ঠিক থাকলে নতুন মোড়কে আসবে গাঁটছড়া। তবে চ্যানেলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে দুঃখের খবর, গাঁটছড়া-র লিপে আর দেখা যাবে না খড়িকে। শোনা যাচ্ছে শোলাঙ্কিলর চুক্তি সত্যই শেষ হচ্ছে। তবে এই বিষয়ে কিছুই জানায়নি নায়িকা। 

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২