Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কী, রীতেশ-ঘরণী অন্তঃসত্ত্বা, তৃতীয়বার মা হতে চলেছেন জেনেলিয়া?

১০ সেপ্টেম্বর, জেনেলিয়া এবং রিতেশকে একটি ইভেন্টে একসঙ্গে ফটো তোলার জন্য সময়ই তাঁর পেট যথেষ্ট ফোলা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী, জেনেলিয়া প্রেগনেন্ট! তৃতীয়বার গর্ভবতী তিনি। বর্তমানে সেলিব্রিটিদের পোশাকের ফাঁকে একটু চাব্বি পেট উঁকি দিলেই, ব্যস হল, গুঞ্জন শুরু প্রেগনেন্সির। বি টাউনের অন্যতম জনপ্রিয় দম্পতি রীতেশ দেশমুখ-জেনেলিয়া ডি’সুজা। ২০১২ সালে ভালবেসেই বিয়ে করেন তাঁরা, ১২ বছর বিবাহিত জীবন পেরোনোর পরেও দুজন দুজনকে এখনও চোখে হারায়। এতটাই একে অপরে মিশে থাকেন দুজনে। বলিউডের অন্যতম বিতর্কিত দম্পতিও বটে তাঁরা! সঙ্গে দুই ছেলের বাবা-মা।

বেশ সুখী দম্পতি, কিন্তু এর মধ্যেই নেটিজেনরা খুঁজে বের করলেন জেনেলিয়া আবারও গর্ভবতী। যদিও এরকম গুঞ্জন এই প্রথম নয়, এর আগে করিনা কাপুর, কাজল, রানি মুখোপাধ্যায়, ক্যাটরিনা কাইফ, সবাই এই ফাঁদে পড়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন জেনেলিয়াও।জেনেলিয়া-রীতেশ প্রায়শই ইনস্টাগ্রামে মজাদার রিল শেয়ার করেন, আর সবকটিই হিট। আসলে শনিবার রাতে একটি ইভেন্টে একসঙ্গে ধরা দেন রীতেশ-জেনেলিয়া। একটি বেগুনি বর্ণের ছোট পোশাকে অসম্ভত সুন্দরী দেখাচ্ছিল জেনেলিয়াকে, এবং ক্যাসুয়াল শার্ট-প্যান্টে রীতেশ ধরা দিয়েছিলেন। আর তখনই ভক্তরা খুঁজে বের করেন জেনেলিয়ার পোশাকের ফাঁকে বেবী বাম্প। ১০ সেপ্টেম্বর, জেনেলিয়া এবং রিতেশকে একটি ইভেন্টে একসঙ্গে ফটো তোলার জন্য সময়ই তাঁর পেট যথেষ্ট ফোলা ছিল। স্বাভাবিকভাবেই অভিনেত্রীরা এতটাই ফিগার কনসাস হয় যে, তাঁদের পেটে বাড়তি চর্বির কথা ভাবাই যায়না।

অভিনেত্রীর বেবি বাম্প প্রকাশ্যে আসতেই গর্ভধারণের জল্পনা শুরু হয়। তবে এটি ক্যামেরার কোনও ভুল হতে পারে। এই নিয়ে ভক্তদের মধ্যে কেউ কেউ লিখেছেন, “আবারও গর্ভবতী?”, “গর্ভবতী?”, “আমি মনে করি সে গর্ভবতী”, “প্রত্যাশিত”, “জেনেলিয়া গর্ভবতী হতে পারে”। গত বছর জেনেলিয়া ১০ তম বিবাহ বার্ষিকী উদযাপন করে রিতেশকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে এই দম্পতি এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। 

 

১৯ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি