৮ বছরের দ্বন্দ্ব শেষ, ভাগ্নি আরতি সিংয়ের বিয়েতে গেলেন গোবিন্দা, দিলেন আশীর্বাদ

গোবিন্দা তাঁর সুনিতা ও সন্তান যশবর্ধন ও টিনাকে ছাড়া একা কেন এলেন, সে সম্পর্কে কিছুই জানাননি অভিনেতা। তবে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসার সময়, গোবিন্দা ফটোগ্রাফারদের সঙ্গে কথা বলেন এবং আরতিকে আশীর্বাদ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ৮ বছরের দ্বন্দ্ব শেষ। ভাগ্নি বিয়েতে সবকিছু ভুলে হাজির হলেন বলিউডের হিরো নং ১-গোবিন্দা। বহুদিন ধরেই কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকদের সঙ্গে ঘরোয়া বিবাদ চলছিল মামা গোবিন্দার। অবশেষে গতকাল সব ঝামেলা মিটিয়ে ক্রুষ্ণার বোন আরতি সিংয়ের বিয়েতে হাজির হলেন গোবিন্দা। কয়েক বছর আগে, ক্রুষ্ণা এবং তাঁর স্ত্রী কাশ্মীরা শাহের মধ্যে পারিবারিক ঝামেলার পরে গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনিতা আহুজার সম্পর্ক খারাপ হয়ে যায়। বহু বছর ধরেই তাঁরা একে অপরের সম্পর্কে বাজে মন্তব্য করছিলেন। অবশেষে সেই ঝামেলা গতবছরেই মিটে যায়। মামা-ভাগ্নের এখন মজার সম্পর্ক। কারণ বৃহস্পতিবার অভিনেত্রী আরতি সিংয়ের বিয়েতে উপস্থিত হয়েই গোবিন্দা বুঝিয়ে দিলেন যে, তাঁদের সম্পর্ক সুন্দর হয়ে গিয়েছে। আরতি কিনা সম্পর্কে কৃষ্ণের বোন। তবে আরতির বিয়েতে একাই পা রেখেছেন গোবিন্দা। যেখানে ক্রুষ্ণা অভিষেকের গোটা পরিবার আরতির বিয়েতে উপস্থিত ছিলেন।

আরতির বিয়ের স্থানের বাইরে পাপারাজ্জিরা গোবিন্দাকে দেখেই পোজ দিতে বলেছিলেন, কিন্তু গোবিন্দা তাড়াহুড়ো করে বেরিয়ে যান অনুষ্ঠানস্থল থেকে। গোবিন্দা তাঁর সুনিতা ও সন্তান যশবর্ধন ও টিনাকে ছাড়া একা কেন এলেন, সে সম্পর্কে কিছুই জানাননি অভিনেতা। তবে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসার সময়, গোবিন্দা ফটোগ্রাফারদের সঙ্গে কথা বলেন এবং আরতিকে আশীর্বাদ দেন। তিনি বলেন, “আমি তার জন্য প্রার্থনা করি এবং ঈশ্বর তাঁকে বাস্তুদোষ থেকে রক্ষা করুন।” ওদিকে কৃষ্ণা এবং কাশ্মীরা তাঁদের সন্তান, রায়ান এবং কৃষাংকে নিয়ে এসেছিলেন। পূর্বে, কাশ্মীরা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘গোবিন্দার কৃষ্ণের উপর রাগ করে আরতির সঙ্গে সম্পর্ক খারাপ করেছিলেন। তিনি হয়তো আমাদের উপর রাগ করেছেন, কিন্তু আরতির উপর রাগ করেননি।’ তবে এদিন বিয়েতে গোবিন্দের পা ছুঁয়ে প্রণাম করেন কাশ্মীরা।শোনা যায়, ক্রুষ্ণার ছেলের জন্মের সময় গোবিন্দা তাঁকে দেখতে যায়নি বলেই অশান্তি শুরু হয়।

এদিকে ক্রুষ্ণার বোন আরতি সিং এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক দীপক চৌহান বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিয়ে করেছেন। তাদের বিয়েতে অনেক ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের জমকালো প্রাক-বিবাহ অনুষ্ঠানের পর, আরতি সিং এবং দীপক চৌহান অবশেষে ২৫ এপ্রিল ভারতের ইসকন মন্দিরে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কপিল শর্মা, আরবাজ খান, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, অর্চনা পুরান সিং, যুবিকা চৌধুরী, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অঙ্কিত গুপ্ত এবং আরও অনেক সেলিব্রিটি দম্পতিকে আশীর্বাদ করতে বিয়েতে উপস্থিত ছিলেন। এদিকে ক্রুষ্ণাও গোবিন্দাকে অনুষ্ঠানে দেখে উৎফুল্ল হয়ে গিয়েছিলেন। তিনি নিজের আবেগ শেয়ার করে বলেন, “মামা এসেছেন বলে আমি খুশি। এটি হৃদয় থেকে হৃদয়ের বন্ধন। আমাদের সেই মানসিক সংযোগ রয়েছে।” কাজের ফ্রন্টে, গোবিন্দা সম্প্রতি তাঁর রাজনৈতিক কেরিয়ারে প্রত্যাবর্তন করেছেন। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলের হয়ে লোকসভা নির্বাচনে মুম্বই উত্তরের হয়ে লড়বেন।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান