এই মুহূর্তে




বিশ্বমঞ্চ ভারতের জয়জয়কার! ফের গ্র্যামি মনোনয়ন পেলেন শঙ্কর মহাদেবন ও অনুষ্কা শঙ্কর

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজয় করেছে ভারতের মেয়েরা। হ্যাঁ, আইসিসি ওডিআই ওম্যান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জিত পেয়েছে ভারতের মহিলা দল। গত ২ নভেম্বর হরমনপ্রীতদের এই ঐতিহাসিক জয় এখনও চোখে-মুখে লেগে রয়েছে দেশবাসীদের। কেননা ৪৭ বছর পর এই জয় পেয়েছে ভারতীয় মহিলা টিম। ভারতের জয়ের এই আনন্দের রেশ কাটতে না কাটতে আবারও বিশ্বমঞ্চে দেশের জয় জয়কার। তবে এবার খেলা নয়, দেশকে গর্বিত করল দেশের সঙ্গীত জগত। হ্যাঁ, সঙ্গীতের বিশ্বব্যাপী সম্মান ‘গ্র্যামি’র মনোনয়ন পেলেন বলিউডের দুই প্রখ্যাত সঙ্গীত শিল্পী। একজন হলেন শঙ্কর মহাদেবন এবং অন্যজন পণ্ডিত রবি শঙ্করের কন্যা তথা সেতারবাদক অনুষ্কা শঙ্কর।

সম্প্রতি ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এ বছরও গ্র্যামিতে অনেক ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত শিল্পী মনোনীত হয়েছেন। যাদের মধ্যে আছে শঙ্কর মহাদেবনের ফিউশন গ্রুপ শক্তি, সেতারবাদক অনুষ্কা শঙ্কর। জানা গিয়েছে, এই বছর অনুষ্কা দুটি মনোনয়ন পেয়েছেন। তিনি ‘চ্যাপ্টার III: উই রিটার্ন টু লাইট’-এর জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছেন। এই অ্যালবামের জন্য তাঁর সহ-মনোনীতরা হলেন আলম খান এবং সারথি করোয়ার। তারা “ডেব্রেক” এর জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সের জন্যও মনোনীত হয়েছেন। ইনস্টাগ্রামে গ্র্যামি মনোনয়নের খবরটি দিয়ে, অনুষ্কা একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “আজ বৈপরীত্যের দিন। ভয়াবহ মাইগ্রেন নিয়ে একটি পড়ন্ত বিকেলে আমি আমার দ্বাদশ এবং ত্রয়োদশ গ্র্যামি মনোনয়নের খবরটি দিচ্ছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by GRAMMYS (@recordingacademy)

তিনি আরও লিখেছেন, “এই অন্ধকার ঘরে আমার অনুভূমিক অবস্থান থেকে, আমি কৃতজ্ঞ যে, “চ্যাপ্টার III: উই রিটার্ন টু লাইট”, সেরা গ্লোবাল অ্যালবামের জন্য এবং ‘ডেব্রেক’ সেরা গ্লোবাল সঙ্গীত পরিবেশনার জন্য মনোনীত হয়েছে। অবিশ্বাস্য! @alamsarode এবং @sarathykorwar-এর সঙ্গে মনোনীত হওয়া, যাদের সঙ্গে আমি এই সঙ্গীতটি তৈরি করেছি, তাদের সঙ্গে আমার মনোনয়ন সবকিছুকে আরও মধুর করে তুলেছে।” অন্যদিকে শঙ্কর মহাদেবন ২০২৬ সালের গ্র্যামিতে মনোনীত হয়েছেন। বিখ্যাত ভারতীয় সঙ্গীত সুরকার এবং গায়ক, শঙ্কর মহাদেবনও দুটি বিভাগে মনোনীত হয়েছেন। তার ফিউশন গ্রুপ শক্তি মাইন্ড এক্সপ্লোশন (৫০তম বার্ষিকী ট্যুর লাইভ) এর জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে এবং শেরনি’স ড্রিম (লাইভ) এর জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছেন।

এই বছরের শুরুতে, শক্তি তাদের প্রথম গ্র্যামি জিতেছিল। তারা ‘দিস মোমেন্ট’-এর জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের পুরষ্কার জিতেছিল। এদিকে ২০২৬ সালের গ্র্যামিতে মনোনীত অন্যান্য ভারতীয় বংশোদ্ভূত শিল্পীরা হলেন সিদ্ধান্ত ভাটিয়া (সাউন্ডস অফ কুম্ভের জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম), এবং পিয়ানোবাদক চারু সুরি (শায়ানের জন্য সেরা সমসাময়িক মিউজিক অ্যালবাম)। ৬৮তম বার্ষিক গ্র্যামি পুরস্কার ঘোষিত হবে আগামী ১ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে লস অ্যাঞ্জেলেসের Crypto.com এরিনায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

‘শোলে’র সেটে ভয়ঙ্কর কাণ্ড! ধর্মেন্দ্রর ভুলে প্রাণ যেতে বসেছিল অমিতাভের, অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ