ল্যাপে চলছে হনুমান চল্লিশা, প্রোডিউসার বললেন বিছানায় শোও! স্মৃতি টানলেন শিব্যা পাঠানিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদনের জগতের একটু ভেতরে ঢুকলেই প্রথমে সামনে আসে একের পর এক কেচ্ছা কাহিনীর কথা। বিশেষ করে প্রোডিউসার বা পরিচালকদের হাতে যৌনহেনস্থার শিকার হওয়া, নতুন বিষয় নয়। বড় বড় অভিনেত্রীদের ক্ষেত্রেও কেরিয়ারের শুরুতেই একাধিক যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। এমনকী যাঁরা ইন্ডাস্ট্রিতে প্রথম তাঁদের ক্ষেত্রেও একই প্রথা জারি রয়েছে। এরকম উদাহরণ এর আগেও অনেক পাওয়া গিয়েছিল। এছাড়া সুপারস্টার অভিনেত্রীরাও মাঝে মাঝেই এরকম ভয়ঙ্কর স্মৃতিকথা পেশ করেন প্রকাশ্যে। হিন্দি হোক বা বাংলা, মারাঠী সব ইন্ডাস্ট্রিতেই এই ঘটনার সাক্ষী থেকেছেন একাধিক অভিনেত্রী।

এবার এমনই একটি ঘটনার কথা শেয়ার করলেন মুম্বই টেলি অভিনেত্রী শিব্যা পাঠানিয়া (Shivya Pathaniya)। তিনি বরাবর বিশ্বাস করেন যে, “আত্মবিশ্বাস এবং শুধুমাত্র কঠিন পরিশ্রমই আপনাকে আরও কাজের সুযোগ করে দেবে”। এই কথা বলতে গিয়েই তিনি বলেন, বিউটি কন্টেস্ট এবং একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানের অংশ হওয়া সত্ত্বেও, শোষণ থেকে মুক্ত ছিলেন না তিনি। তাঁর প্রথম টিভি শো, হামসফার্স যখন বন্ধ হয়ে যায়, তখন কেরিয়ার একেবারে নিম্ন পর্যায়ে চলে যায় তাঁর। এমনকী প্রায় আটমাস তাঁর চারপাশে কোনো কাজ ছিল না। ঠিক সেই সময়েই তিনি, একজন অসৎ লোকের পাল্লায় পড়েছিলেন। সেই ‘Fake Producer’ তাঁকে দেখা করতে বলে যৌন সুবিধা চেয়েছিলেন, অর্থাৎ যৌন সুবিধার বিনিময়ে তাঁকে কাজের প্রস্তাব দিয়েছিলেন৷

অভিনেত্রী আরও বলেন, “আমাকে সান্তাক্রুজে একটি অডিশনের জন্য ডাকা হয়েছিল৷ আমি যখন তাঁর সঙ্গে দেখা করতে একটি ছোট রুমে প্রবেশ করেছিলাম, তখন ওই লোকটি আমাকে বলেছিল যে, আপনি যদি এই বিজ্ঞাপনটি কোনও বড় সেলিব্রিটির সঙ্গে করতে চান তবে আপনাকে আপোষ করতে হবে। যৌন সম্পর্কের বিনিময়ে আপনাকে কাজটি করতে হবে। আর সবচেয়ে মজার বিষয়, যখন আমি দেখা করেছিলাম তাঁর সঙ্গে, তখন ওনার ল্যাপটপে ‘হনুমান চল্লিশা’ চলছিল। আর এত দেখেই আমি হাসতে লাগলাম। তখন আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আপনার লজ্জা করে না? ভজন শুনতে শুনতে আমাকে এরকম প্রস্তাব দিচ্ছেন?” তবে এই ঘটনার পরে ৩১ বছরের অভিনেত্রী জানতে পারেন যে, ওই লোকটি নকল প্রোডাকশন হাউসের মালিক ছিলেন। এরপরেই তিনি তাঁর বন্ধুদের সজাগ করেছিলেন যে, যাতে তাঁরা ফাঁদে না পড়ে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর