‘তুমিই আমার রাজকুমারী’, মাহিকার সঙ্গে অন্তরঙ্গ, প্রেমিকার জন্মদিনে প্রেমের ইস্তাহার হার্দিকের?

প্রেমিকা'র জন্মদিনকে বিশেষ করে তোলার জন্যে কোনও কসরত ছাড়ছেন না হার্দিক। ক্রিকেটতারকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দিগন্তবিস্তৃত সমুদ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসার ভেঙেছে প্রায় দুই বছর হল। ২০২৪ সালে স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের চার্মিং বয় হার্দিক পাণ্ড্য। তবে ছেলে অগস্ত্যকে একসঙ্গে লালন পালন করছেন তাঁরা। যদিও ইতিমধ্যেই হার্দিকের জীবনে নতুন মানুষের এন্ট্রি হয়েছে। শুধু ঘটা করে প্রেমের ইস্তাহার করাই নয়, নানা হাবে-ভাবে তিনি প্রতিনিয়ত বোঝাচ্ছেন মাহিকা শর্মাই তাঁর জীবন জুড়ে রয়েছেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেও প্রেমিকার জন্মদিন একসঙ্গে কাটাতে ভোলেননি তিনি। যদিও ভালবাসার সপ্তাহ থেকেই সেই আভাস দিয়ে চলেছিলেন হার্দিক। প্রেমিকার নামে ঘাড়ে ট্যাটু আঁকা থেকে শুরু করে মুম্বইয়ের নানা ইভেন্টে তাঁকে নিয়ে ঘোরাঘুরি, একসঙ্গে ভালোবাসা দিবস উদযাপন সবটাই মাহিকার প্রতি তাঁর ভালবাসা এবং শ্রদ্ধা জাহির করে।

আসলে হার্দিকের প্রেম নিয়ে অনুরাগী দের কৌতুহলের শেষ নেই। যেমন মাহিকার প্রতি তাঁর শ্রদ্ধা অন্যদের অনুপ্রাণিত করে, তেমনি তাঁদের কটাক্ষ করতেও ছাড়েন না কেউ। যাই হোক, এবার সেই আলোচনা উস্কে দিল মাহিকার জন্মদিন উপলক্ষে হার্দিকের আদুরে পোস্ট। ১৯ ফেব্রুয়ারি মাহিকার জন্মদিনে একটি ঘনিষ্ঠ ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জুড়ে দিয়ে হার্দিক জানালেন, তাঁর জীবনে রাজকন্যা শুধু মাহিকাই। অর্থাৎ প্রেমিকা’র জন্মদিনকে বিশেষ করে তোলার জন্যে কোনও কসরত ছাড়ছেন না হার্দিক। ক্রিকেটতারকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দিগন্তবিস্তৃত সমুদ্র। নীল আকাশ ছুঁয়েছে জল। তার মাঝেই আলিঙ্গনে আবদ্ধ হার্দিক এবং মাহিকা। আসলে কিছুদিন আগেই শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েছিলেন যুগলে। সেখান থেকেই নিজেদের অন্তরঙ্গ মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হার্দিক ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা।’ সুতরাং অফিসিয়ালি আর প্রেমের ঘোষণা করার দরকার নেই।

মাহিকাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টটি পুনরায় শেয়ার করেছেন। তাঁদের সম্পর্কে যাতে কোনও ভাবেই খারাপ নজর না পড়ে সেই জন্য ‘এভিল আই স্টিকার’ও ব্যবহার করেছেন। মাহিকা এবং হার্দিককে একসঙ্গে দেখে ভক্তরা পাগল হয়ে উঠেছেন। তাঁরা তাঁদের সেরা দম্পতি বলে অভিহিত করেছেন। মাহিকা এবং হার্দিক তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনার পর থেকেই ইনস্টাগ্রামে তাঁদের রোমান্টিক পোস্টের ছড়াছড়ি। তাঁদের রসায়ন জমজমাট। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে হার্দিক বলেছিলেন মাহিকা তাঁর জীবন দেবদূত হয়ে এসেছেন, জীবনটাকে আরও সুন্দর বানানোর জন্যে। তবে নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কের জড়িয়েছিলেন হার্দিক। তবে বর্তমানে মাহিকার সঙ্গেই সম্পর্কে আছেন তিনি। প্রেমের সপ্তাহে প্রেমিকাকে রীতিমতো চমকে দিয়েছিলেন হার্দিক, মাহিকার নামের প্রথম অক্ষর ট্যাটু করিয়ে ভক্তদের চমক দেন হার্দিক। তাতেই তাঁদের প্রেমের জল্পনা আরও উস্কে যায়।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর