ট্রেভর নোয়াকে বলিউড স্টেপ শেখালেন হারনাজ

ক এবং একমাত্র @trevornoah এর সঙ্গে মঞ্চ ভাগ করা খুব আনন্দের ছিল৷ ধন্যবাদ @thedailyshow আপনার শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনকয়েক ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু (Harnaaz Sandhu)। কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে, মানহানির অভিযোগ উঠেছিল। যদিও এখন এই বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছে। যাই হোক বর্তমানে, দেশের বাইরে রয়েছে হারনাজ। তিনি এই মুহূর্তে জনপ্রিয় হলিউড শো ট্রেভর নোয়ার (Trevor Noah) সঙ্গে ডেইলি শোতে উপস্থিত রয়েছেন। শনিবার এই শোয়েরই একটি ভিডিও ক্লিপিংস শেয়ার করলেন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। যেখানে, হারনাজকে দেখা যাচ্ছে, ট্রেভর নোয়াকে বলিউড নাচের স্টেপ শেখাতে। আসলে বলিউড গোটা বিশ্বের একটি খ্যাতনামা ফিল্ম ইন্ডাস্ট্রি। এই বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রী, ছবি, গান সবকিছুর বিষয়েই নজর থাকে গোটা বিশ্বের। হারনাজকে এদিন একটি লাল অফ শোল্ডার ড্রেসের সঙ্গে পায়ে একটি চকচকে সাদা স্টিলেটো পরিহিত অবস্থায় দেখা গেল৷ ক্লিপটি ভাগ করে, হারনাজ লিখেছেন, “এক এবং একমাত্র @trevornoah এর সঙ্গে মঞ্চ ভাগ করা খুব আনন্দের ছিল ৷ ধন্যবাদ @thedailyshow আপনার শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য!” ভিডিওটিতে দেখা যাচ্ছে, হারনাজ একের পর এক স্টেপ নিজে করে সেই অনুকরণে ট্রেভরকে শেখাচ্ছে। আর সঞ্চালকও হারনাজকে দেখা অনুকরণ করছেন।

ভিডিওতে, হারনাজ বলেছেন, “আমি আপনাকে চারটি সহজ ধাপ শেখাতে যাচ্ছি। তবে বলিউডের গানে নাচতে হলে প্রথমে মুখ, ঘাড়, হাত এবং নিতম্ব সম্পর্কে জানতে হবে, তাহলেই এটা খুব সহজ হবে। আমাকে দেখে দেখে স্টেপগুলো করার চেষ্টা করুন।” হারনাজ অনুলিপি করার চেষ্টা করার সময়, ট্রেভর বলেছেন, “এবার কী হবে।” হারনাজ তখন তাঁকে শুধরে দিয়ে, ফের নিজের মতো করে তাঁকে বলিউডের গানের স্টেপ করতে শেখান।এই ভিডিও ভাইরাল হতেই এক ভক্ত মন্তব্য করেছেন, “হাহা! মহাকাব্য হতে চলেছে।” আরেকজন লিখেছেন, “ওহ! অন্তত সে চেষ্টা তো করেছে।” হারনাজকে ‘দেশি গার্ল’ আখ্যা দিয়ে একজন বলেন, “আমাদের দেশি মেয়ে বিশ্ব শাসন করছে এখন। খুব গর্বিত।”

 

মিস ইউনিভার্সের অফিসিয়াল পেজ থেকে হারনাজের ছবিও শেয়ার করেছে। প্রথম ছবিতে, হারনাজকে একটি কাপড়ের ব্যাগ ধরে থাকতে দেখা গিয়েছে, যার উপর লেখা The Daily Show With Trevor Noah। আরেকটিতে তিনি ট্রেভরের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে হারনাজকে। হারনাজ হলেন, তৃতীয় ভারতীয় মহিলা যিনি মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন। এর আগে, অভিনেত্রী লারা দত্ত ২০০০ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন এবং ১৯৯৪ সালে মিস ইউনিভার্স গিয়েছিলেন সুস্মিতা সেন।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর