৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

সাতসকালে হরিয়ানার সঙ্গীত মহলে শোকের ছায়া! প্রয়াত বিখ্যাত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে হরিয়ানার সঙ্গীত মহলে শোকের ছায়া! প্রয়াত বিখ্যাত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। সূত্রের খবর, আজ সোমবার (৮ জুন), সকালে বাড়িতেই তাঁর আচমকা বুকে ব্যাথা শুরু হয়। অবস্থার অবনতি হলে তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। হরিয়ানার জনপ্রিয় লোক সঙ্গীতশিল্পী ছিলেন তিনি।

তাঁর মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে হরিয়ানভি সঙ্গীত জগতে। ভক্ত এবং সহশিল্পীরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। এত কম বয়সে তাঁর মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। হরিয়ানভি লোকসংগীতকে নতুনভাবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পেপসি শর্মা। তাঁর কণ্ঠে জন্মভূমির মাটি ও লোকসংস্কৃতির সুবাস স্পষ্টভাবে ফুটে উঠত। এ কারণেই গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র তাঁর গান প্রশংসিত ছিল। হরিয়ানভি লোকগানের মাধ্যমে তিনি বিপুল সংখ্যক শ্রোতার মণিকোঠায় পৌঁছে গিয়েছিলেন। এই খবরটি তাঁর ভক্তদের জন্য বিরাট ধাক্কা। তাঁর আসল নাম ছিল যশপাল, কিন্তু তিনি পেপসি শর্মা নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। পেপসি শর্মা ছিল তাঁর মঞ্চনাম।

তবে তিনি শুধু একজন গায়কই ছিলেন না, বরং একজন কৌতুকাভিনেতা, সুরকারও ছিলেন। তিনি হরিয়ানা, উত্তর প্রদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে ঐতিহ্যবাহী রাগনি সঙ্গীত পরিবেশনার জন্য বিখ্যাত ছিলেন। তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার পাটলা গ্রামের বাসিন্দা ছিলেন। মঞ্চ পরিবেশনা ছাড়াও তিনি স্টার প্লাসের ‘ইয়ে দিল হ্যায় হিন্দুস্তানি’-র মতো অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনেও নিজের ছাপ রেখেছিলেন। তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে, ‘সাওয়ান কি বুন্দ’, ‘ভোলে কে দিওয়ানে’ এবং ‘তেরে জিজা সে ম্যায় তাং আলি’।

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের