ধনুশ-ঐশ্বর্যের ভক্তদের জন্য দুঃসংবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বইঃ দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের পর ২০২২ এর শুরুতেই আলাদা হয়েছেন দক্ষিণী নায়ক ধনুশ এবং ঐশ্বর্য রজনীকান্ত। সম্প্রতি তাদের দুজনের পুনর্মিলনের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর ছড়িয়েছে ধনুশ তার স্ত্রী ঐশ্বর্যকে চুমু খেয়েছেন। এবং খুব তাড়াতাড়ি তাদের মধ্যে মিল হয়ে যাবে। ঐশ্বর্য ও ধনুশের মধ্যে সব ঝামেলা মিটে যাওয়ার এই খবরে তাঁদের ভক্তরা সোশ্যাল মিডিয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু ধনুশ-ঐশ্বর্যের(Dhanush-Aishwarya) ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন তারকা দম্পতি। জানা গেছে এই দম্পতির মধ্যে কোনো পুনর্মিলন হচ্ছে না সবটাই গুজব।

পুনর্মিলনের গুঞ্জন প্রসঙ্গে তারকা দম্পতি জানিয়েছেন, তাঁরা তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্তেই অটল রয়েছেন। এই মুহূর্তে তাঁদের পুনর্মিলনের কোনো পরিকল্পনা নেই। যদিও আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ হবে কিনা তা বলা কঠিন। তবে বাচ্চাদের বড় করে তোলার প্রয়োজনে ধনুশ-ঐশ্বর্য তাদের নিয়ে একসঙ্গে সময় কাটাতেই পারেন বলে জানিয়েছেন। শুধু তাই নয় বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য তাঁরা দুজনেই একে অপরের সঙ্গে নিজেদের কাজের সময় মানিয়ে নেবেন বলে জানিয়েছেন এই তারকা দম্পতি। প্রয়োজনে তাঁরা বাচ্চাদের একসঙ্গে সময় দিতেও প্রস্তুত বলে জানা গেছে।

প্রসঙ্গত ২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধনুশ এবং ঐশ্বর্য। যাত্রা এবং লিঙ্গ নামে তাঁদের দুই ছেলে রয়েছে। কিন্তু দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে এই বছরই অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। নিজেদের সোশ্যাল মিডিয়া আক্যাউন্টে একটি চিঠি প্রকাশ করে বিচ্ছেদের কথা জানান ধনুশ এবং ঐশ্বর্য। চিঠিতে, তাঁরা লেখেন, “বন্ধু, দম্পতি, এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসাবে ১৮ বছরের আমরা একসঙ্গে কাটিয়েছি। জীবনের এই পর্বটি ছিল বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ার। আজ, আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের পথগুলি আলাদা৷ আমরা দম্পতি হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আরও ভালোর জন্য, ব্যক্তি হিসাবে আমাদের বোঝার জন্য সময় নিয়েছি৷ দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং আমাদের সাহায্য করুন”৷

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের