‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী, তাঁর আরও একটি পরিচয়, তিনি প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। এশা দেওলের মা। তবে অভিনয়কে বিদায় দিয়েছেন অনেক আগেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী, তাঁর আরও একটি পরিচয়, তিনি প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। এশা দেওলের মা। তবে অভিনয়কে বিদায় দিয়েছেন অনেক আগেই। এখন তিনি বিজেপির এক জন দাপুটে নেত্রী। ১২ বছর ধরে মথুরার বিজেপি সাংসদ। কিন্তু অভিনেত্রী কী সব সময় রাজনীতিতে যোগ দিতে চাইতেন? তবে রাজনীতিতে কেরিয়ার গড়তে তাঁর মা তাঁকে উৎসাহিত করলেও স্বামী ধর্মেন্দ্র কিছুতেই চাননি যে, তিনি রাজনীতিতে প্রবেশ করুন। তবে প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ বিনোদ খান্না তাঁকে রাজনীতিতে যোগ দেওয়ার পথ দেখিয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হেমা মালিনী এই বিষয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন নির্বাচনের সময়ে দেশ জুড়ে প্রচার চালানোর সময় ধর্মেন্দ্র কীভাবে তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন।

অভিনেত্রীর কথায়, ‘রাজনীতিতে যোগদানের শুরুতে ধর্মেন্দ্র আমাকে নিয়ে খুব চিন্তিত ও ভীত হয়ে থাকতেন। বিজেপি আমাকে প্রচারের জন্য বিভিন্ন জায়গায় পাঠাত। ভিড় দেখে তিনি আতঙ্কিত হয়ে বলতেন, ‘তুমি ওই ভিড়ের মধ্যে যাও, আশা করি তুমি নিরাপদ থাকবে।’ আমি হেলিকপ্টারে অনেক ভ্রমণ করতাম, সেটা নিয়েও তিনি চিন্তিত থাকতেন। আমি ওনাকে চাপ নিতে বারণ করতাম। তবে প্রচারণা শুরু করার পরেই আমি বুঝতে পেরেছিলাম আমি কতটা জনপ্রিয়। সবাই আমাকে দেখতেই আসত। এটা আমার খুব ভাল লাগত। তবে শুরুতে আমি ঘাবড়ে যেতাম, কারণ আমি জানতাম না কীভাবে রাজনৈতিক বক্তৃতা দিতে হয়। আমার মা-ই হিন্দিতে আমার প্রথম বক্তৃতাটি লিখে দিয়েছিল। সেই ভাষণটি বিনোদ খান্না ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনী প্রচারণার সময় আমি গুরুদাসপুরে দিয়েছিলাম।’

জানিয়ে রাখি, ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিনোদ খান্নার পক্ষে প্রথম প্রচার চালানোর সময়ে হেমা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। তিনি আরও বলেন, ‘প্রথমে আমি রাজনীতিতে যোগ দিতে রাজি হইনি। আমার মা আমাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্যে অনুপ্রাণিত করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী এবং আদভানিজির কারণেই বিজেপি একটি ভাল দল। পরে আমাকে রাজ্যসভার একটি আসনের প্রস্তাব দেওয়া হয়, যা আমাকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুপ্রাণিত করেছিল। ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমি তিনটিতেই জয়ী হয়েছি। তবে প্রথম থেকেই আমার শর্ত ছিল, আমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, তবে তা সবসময় মথুরা থেকেই করব, কারণ আমি ভগবান কৃষ্ণের ভক্ত। তবে নির্বাচনে নানা চ্যালেঞ্জের কারণে ধর্মেন্দ্র আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার পরামর্শ দিয়েছিলেন। তখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তাতে সফল হই।’

জানিয়ে রাখি, ধর্মেন্দ্র ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রাজস্থানের বিকানে বিজেপির সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যদিও তাঁর সংসদীয় মেয়াদকালে কম উপস্থিতির কারণে তিনি সমালোচিত হয়েছিলেন। কে কারণে তিনি প্রায়শই বলতেন যে, রাজনীতির সঙ্গে চলচ্চিত্র জীবনের ভারসাম্য রক্ষা করা কঠিন ছিল। আর বিনোদ খান্না গুরুদাসপুর থেকে দুইবারের বিজেপি সাংসদ হয়েছিলেন।পরবর্তীতে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ