ধর্মেন্দ্রর মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ গ্রহণ করবেন হেমা, পদ্মশ্রী পাবেন প্রসেনজিৎ

এবার পদ্ম পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছেন বলিউডের 'হি ম্যান' খ্যাত প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। 'শোলে', 'চুপকে চুপকে'-সহ একাধিক কালজয়ী ছবির অভিনেতাকে মরণোত্তর 'পদ্মবিভূষণ'-এ সম্মানিত করা হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অন্যতম অসামরিক সম্মান ‘পদ্মপুরস্কার’ (Padma Award 2026) প্রদান অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে। শিল্প, সাহিত্য, চিকিৎসা, ক্রীড়া, বিজ্ঞান, বিনোদন, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে দেশের একাধিক রথী-মহারথীদের সম্মানিত করা হবে। আজ সোমবার (২৫ মে), পদ্মপুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে সম্মানিত হতে চলেছেন দেশের কৃতি সন্তানরা। গত জানুরারিতে ঘোষিত মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ধর্মেন্দ্র, সতীশ শাহ-সহ একাধিক বলিউড তারকারা। চলতি বছরে ভারত সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল। যার মধ্যে রয়েছে ৫টি পদ্ম বিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী সম্মান। এবারের পদ্ম পুরস্কারের তালিকায় বাংলা থেকে সম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া বিশাল তালিকায় চোখ রাখলেই দেখা যাবে, রুপোলি পর্দা থেকে গানের জগৎ, থিয়েটার-সহ বিনোদন মহলের এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্রের নাম। যাঁরা যুগের পর যুগ ভারতীয় বিনোদন জগতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, সগৌরবে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন বিনোদন মহলে।

যাই হোক, এবার পদ্ম পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছেন বলিউডের ‘হি ম্যান’ খ্যাত প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র। আজ বিকেলে ‘শোলে’, ‘চুপকে চুপকে’-সহ একাধিক কালজয়ী ছবির অভিনেতাকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করা হবে। যিনি কয়েক দশক ধরে বলিউডকে সম্মানিত করেছেন। তবে গতবছর নভেম্বরে দীর্ঘ রোগভোগের পর মারা গিয়েছেন তিনি। এরপরেই গত জানুয়ারিতে তাঁকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করা হয়। আজ সোমবার, তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করবেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। তার জন্যে সকালেই বড় মেয়ে আহানাকে নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন হেমা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ছেলে সানি, ববি ও দুই মেয়ে এশা-আহানার সম্মতিতে তিনি প্রয়াত স্বামীর হয়ে এই পুরস্কার গ্রহণ করবেন। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন ধর্মেন্দ্র।

এছাড়া মালয়ালাম সিনেমার মহাতারকা মামুট্টিও তাঁর দীর্ঘ অভিনয় জীবনে স্বীকৃতিস্বরূপ প্রথম ‘পদ্মভূষণে’ সম্মানিত হয়েছেন। তিনিও আজ পুরস্কার গ্রহ্ন করবেন। পাশাপাশি ভারতীয় সঙ্গীতমহলে দীর্ঘ কৃতিত্বের জন্যে প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিকও ‘পদ্মভূষণ’ পুরস্কার পাচ্ছেন। যিনি এখন কানের সমস্যায় ভুগছেন, তাই দীর্ঘদিন কর্মজগত থেকে দূরে রয়েছেন। এছাড়া বাঙালি দর্শকদের গর্ব তথা সকলের প্রিয় বুম্বাদা, টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ভারতীয় বিনোদন মহলে অসামান্য কৃতিত্ব রাখার জন্যে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন। যিনি দীর্ঘ পাঁচ দশকের কেরিয়ারে প্রায় তিনশোর ছবি টলিউডকে উপহার দিয়েছেন। তিনিও আজ পুরস্কার গ্রহণ করবেন। এছাড়া ‘পদ্মশ্রী’ পাবেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। যিনি ‘রেহনা তেরে দিন ম্যায়’, ‘থ্রি ইডিয়টস্’-সহ একাধিক চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। এছাড়া মরণোত্তর ‘পদ্মশ্রী’ পুরস্কার পাচ্ছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত সতীশ শাহ। তিনি গতবছর দীপাবলির সময়ে মারা গিয়েছেন। এছাড়াও অনিল কুমার রাস্তোগি, অরবিন্দ বৈদ্য-সহ একাধিক দাপুটে তারকারা এদিন ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হবেন নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল