হিন্দু-মুসলিম প্রেম নিয়ে গল্প, মৌলবাদীদের হুমকিতে ইউটিউব থেকে সরল বাংলাদেশি নাটক

নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই আপত্তি তুলেছেন অনেকে। মৌলবাদীদের মূল আপত্তি ছিল, আলাদা ধর্মের দুজনের প্রেম দেখানো। তাতে সমাজ নষ্ট হতে পারে দাবি করেন তারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইউটিউবে পোস্ট করার দু’দিনের মধ্যেই সরিয়ে দেওয়া হল বাংলাদেশের ‘আয়েশা আদিত্য’ নাটকটি। এখানেও উঠে এল হিন্দু-মুসলিম দাঙ্গা। মৌলবাদীদের হুমকিতে দু’দিনের মধ্যেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেল্তে বাধ্য হলেন নির্মাতারা। আজব বাংলাদেশ! এ দেশে নাটকের কাহিনী নিয়েও আপত্তি মৌলবাদীদের। হিন্দু-মুসলিমের প্রেমেও ঘোর আপত্তি। আসলে, সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল ‘আয়েশা আদিত্য’ নাটকটি। নির্মাতা ছিলেন সজীব খান। নাটকটিতে দুই আলাদা ধর্মাবলম্বী তরুণ-তরুণীর প্রেম তুলে ধরা হয়েছিল। যাঁদের মিলনের ফলে মরতে হয়েছিল হিন্দু যুবককে। নাটকটি প্রথমে সম্প্রচারিত হয়েছিল দেশের একটি নামকরা টেলিভিশন চ্যানেলে। এর দুই মাস পরে ইউটিউবে তোলা হয় নাটকটি। স্বাভাবিকভাবেই নাটকটির গল্প মন জয় করেছিল তরুণ প্রজন্মের। কিন্তু ইউটিউবে প্রকাশিত হওয়া মাত্রই নাটকটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানাতে শুরু করে মৌলবাদীরা। এরপরেই নানারকম হুমকি পান নির্মাতারা। অবশেষে আতঙ্কিত হয়ে মাত্র দুদিনের মধ্যেই ইউটিউব থেকে নাটকটি সরিয়ে ফেলেন প্রযোজনা সংস্থা।

নাটকটিতে দেখানো হয়েছিল যে, রক্ষণশীল পরিবারের মেয়ে আয়েশার প্রেমে পড়েন হিন্দু যুবক আদিত্য। নাটকের শুরুতেই দেখানো হয়, নদীতে আদিত্যর মরদেহ পড়ে রয়েছে। হিন্দু-মুসলিম বাস্তব প্রেমকাহিনী ঘিরেই তৈরি করা হয়েছিল নাটকটি। পরিচালক বলেছেন, ঘটনাটি একটি বন্ধুর কাছে শুনেছিলেন তিনি। যেটি ২০০৮ সালে নেত্রকোনায় ঘটেছিল। কোনও ধর্মকে ছোট না করেই তিনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন কাহিনী। গল্পে শুধু দুটি কেন্দ্রীয় চরিত্রের ধর্ম আলাদা করে দেখিয়েছিলেন। কিন্তু নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই আপত্তি তুলেছেন অনেকে। মৌলবাদীদের মূল আপত্তি ছিল, আলাদা ধর্মের দুজনের প্রেম দেখানো। তাতে সমাজ নষ্ট হতে পারে দাবি করেন তারা। কিন্তু বেশিরভাগ মানুষ নাটকটির প্রশংসা করেছেন। তা সত্ত্বেও পরিবারের ক্ষতির কথা চিন্তা করে ইউটিউব থেকে নাটকটি তুলে ফেলেছেন নির্মাতারা। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছেন পরিচালক এবং নায়ক-নায়িকা পার্থ শেখ এবং সাবরিন আজাদ। অর্থাৎ পরিচালকের কথাতেই স্পষ্ট, এই নাটকের কারণে তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়েছিল ঘটনাটিকে সম্পূর্ণভাবে অন্যায় বলে দাবি ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

তিনি বলেছেন, ‘প্রেমে কখনই জাত, ধর্ম, বর্ণের সীমারেখা নেই। নাটক নাটকই, বাস্তবের সঙ্গে কিছু মিল থাকে, অনেক সময় মিল থাকে না। কিন্তু বাস্তবে এ রকম ঘটনা ঘটে না, একদম তা–ও নয়। চারপাশে প্রচুর উদাহরণ আছে। নাটক প্রচারের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি হয়েছে, সেটা অন্যায় হচ্ছে।’ অন্যদিকে নাটকে অভিনীত একজন বলেছেন, নাটকটিতে অভিনয় করার পর থেকে ফেসবুকের ইনবক্সে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হচ্ছিল তাঁকে এবং অনবরত হুমকি পাচ্ছিলেন। এই আবহে ‘বাঙালি বিলাস’ নামে একটি সিনেমার ট্রেলারও সরিয়ে নেওয়ার হয়েছে। অবশ্য বাংলাদেশ এর নাটকগুলি ভারতেও চর্চিত।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের