জীবনে নতুন ইনিংস শুরু করলেন হুমা কুরেশি, হাত দিলেন উপন্যাস লেখায়

শুক্রবারই লঞ্চ হল, হুমার প্রথম উপন্যাস "জেবা: অ্যান অ্যাকসিডেন্টাল সুপারহিরো", প্রকাশক হারপারকলিন্স ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে দুর্দান্ত সফলতার পর এবার জীবনে নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi)। অল্প সময়েই বলিউডে বেশ নাম-ডাক করে ফেলেছেন হুমা কুরেশি। অন্যান্য নায়িকা দের মতো জিরো ফিগারের অধিকারী না হলেও তাঁর দক্ষ অভিনয়ই যেন তাঁর জনপ্রিয়তার মূল অস্ত্র। যাই হোক, অভিনয়ে নাম কামানোর পর এবার লেখক রূপে নিজের পরিচয় করালেন হুমা কুরেশি। শুক্রবারই লঞ্চ হল, হুমার প্রথম উপন্যাস “জেবা: অ্যান অ্যাকসিডেন্টাল সুপারহিরো”, প্রকাশক হারপারকলিন্স ইন্ডিয়া।

একটি বিদ্রোহী সুপারহিরো গল্পের অবলম্বনে রচিত জেবা, যিনি কিনা একপ্রকার দুর্ঘটনাক্রমে সুপার পাওয়ারগুলি অর্জন করেছে। হুমার লিখিত বইটি “বীরত্ব, রূপান্তর এবং প্রতিকূলতার মুখে মানব চেতনার বিজয়” এর গল্প। তাঁর প্রথম উপন্যাস সম্পর্কে কথা বলতে গিয়ে, কুরেশি বলেছেন, সুপারহিরো দের জটিল চিন্তাধারা গুলি তাঁকে সব সময়েই প্রলুব্ধ করে। অভিনেত্রী কথায়, “আমার প্রথম উপন্যাসটি একটি ইচ্ছাকৃত, বিদ্রোহী মেয়ের সুপারহিরোতে রূপান্তরকে অন্বেষণ করে, এটি একটি অপ্রত্যাশিত মোড়ে পূর্ণ।” ৩৭ বছর বয়সী অভিনেত্রী ইতিমধ্যেই “গ্যাংস অফ ওয়াসেপুর” সিরিজ, ক্রাইম-থ্রিলার “মনিকা, ও মাই ডার্লিং” এবং রাজনৈতিক ড্রামা “মহারানি” এর মতো একাধিক প্রকল্পে অভিনয়ের করে ফেলেছেন।

তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল, “তরলা”, যা সুপ্র সেফ তরলা দালালের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। অন্যদিকে, হার্পারকলিন্স ইন্ডিয়ার প্রকাশক পৌলোমি চট্টোপাধ্যায় বলেছেন,  “জেবা একজন একধরনের নায়ক, উশৃঙ্খল এবং যে কোনও পরিস্থিতিতে সে প্রতিবাদ করতে পারে! তাঁর গল্পটি যথেষ্ট অনুপ্রেরণা দায়ক।”

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ