‘ভারতীয় হতে পেরে আমি ধন্য’, ‘সাম্প্রদায়িক’ মন্তব্য বিতর্কে সাফাই এ আর রহমানের

এমনকি 'সাম্প্রদায়িকতা' বক্তব্যের জন্য রহমান সোশ্যাল মিডিয়াতেও প্রচুর নিন্দার শিকার হয়েছেন। এবার এ বিতর্ক নিয়ে ইনস্টাগ্রামে মুখ খুললেন এ আর রহমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বলিউডে কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তিনি জানিয়েছিলেন, গত ৮ বছর ধরে তিনি বলিউডে অনেক কাজ হারিয়েছেন। তার জন্যে তিনি বলিউডে র অন্দরে থাকা কুসংস্কার এবং ধর্মীয় বিভাজনকে দায়ী করেছিলেন। তাঁর কথায়, গত ৮ বছরে ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পারছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে, যাঁদের সৃজনশী ল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে।’ অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছেন বিজেপি সরকারের উপর। যাঁরা নিয়ে হিন্দুধর্ম নিয়ে সারাক্ষন চেল্লাচ্ছেন। তাঁরাই মুসলিমের কাজ পাওয়া নিয়ে বাধার চেষ্টা করছেন। বলিউডও বিজেপি ঘেঁষা। তবে রহমানের এই মন্তব্য অনেকের পছন্দ হয়নি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার থেকে গায়ক শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান-সহ অনেকে। এমনকি ‘সাম্প্রদায়িকতা’ বক্তব্যের জন্য রহমান সোশ্যাল মিডিয়াতেও প্রচুর নিন্দার শিকার হয়েছেন। এবার এ বিতর্ক নিয়ে ইনস্টাগ্রামে মুখ খুললেন এ আর রহমান।

একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি জানালেন, ‘প্রিয় বন্ধুরা, আমার কাছে সঙ্গীত সংস্কৃতিকে সংযুক্ত করে, সম্মানের একটি স্থান। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। আমি বুঝতে পারছি, আমার বলা কথাগুলির ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তবে আমার উদ্দেশ্য সর্বদা সঙ্গীতের মাধ্যমে দেশবাসীর চিন্তা ভাবনার উন্নীত করা, সম্মান করা এবং সেবা করা। আমি কোনও ধর্মীয় ভাবাবেগে ব্যথা দিতে চাইনি। আমি আশা করি আমার আন্তরিকতা অনুভব করবেন। আমি ভারতীয় হতে পেরে নিজেকে ধন্য মনে করি, যা আমাকে একটি পরিচয় দিয়েছে। আর ভারত এমন একটি দেশ, যেখানে সর্বদা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এখানে বহুসংস্কৃতির কণ্ঠস্বর উদযাপন করা হয়।’

 

সঙ্গীত সুরকার তাঁর আসন্ন পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ অবলম্বনে তৈরি ‘ রামায়ণ’ চলচ্চিত্রের কথাও উল্লেখ করেছেন। যার সঙ্গীত রচনার দায়িত্ব পড়েছে রহমানের উপর। সঙ্গীত রচয়িতা বলেছেন, “আমি এই জাতির প্রতি কৃতজ্ঞ, এবং অতীতকে সম্মান করে, বর্তমানকে উদযাপন করে এবং ভবিষ্যতের অনুপ্রেরণা জোগায় এমন সঙ্গীতের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। জয় হিন্দ, জয় হো!” ভিডিওটি শেষ হয়েছে একটি স্টেডিয়ামে রহমানের গান ‘মা তুঝে সালাম’ গাওয়ার মাধ্যমে। তবে রহমানের সাম্প্রদায়িকতা বক্তব্যের জন্যে অনেকেই রামায়ণ থেকে সঙ্গীত তাঁকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন। তবে, রহমান নিশ্চিত করেছেন যে তিনি রণবীর কাপুর-সাই পল্লবী অভিনীত ছবির জন্য সঙ্গীত রচনা করছেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?