Loading live market data...
Loading active stocks...
Connecting...

জানেন কী, ৭ মাস ধরে ৭০০ কারিগরের সান্নিধ্যে তৈরি হয় ‘হীরামাণ্ডি’র সেট?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবির সেট ডিজাইনার প্রোডাকশন বলেছেন, বানসালি তার আসন্ন আট পর্বের সিরিজের জন্য তিন একর সেট আপ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কিংবদন্তি পরিচালক সঞ্জয় লীলা বনসালি। বলিউডের অন্যান্য পরিচালকদের তুলনায় বরাবরই তাঁর অভিনব চিন্তাভাবনা দর্শকদের আকর্ষণ করেছে। তাঁর নির্মিত, দেবদাস থেকে গাঙুবাঈ কাঠিয়াওয়াড়ি, রাম লীলা, হাম দিল দে চুকে সানাম, বাজিরাও মাস্তানি, পদ্মাবত-সহ একাধিক ছবি বলিউডে নয়া ইতিহাস রচনা করেছে। তাঁর নির্মিত প্রত্যেকটি ছবির সেট একটু অন্য কায়দায় বানানো। বর্তমানে সঞ্জয় লীলা বনসালির আসন্ন ছবি ‘হীরামাণ্ডি’-র অপেক্ষায় রয়েছেন সবাই। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে নয়, নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী মে-তে। ছবিটি পাকিস্তানের হীরামাণ্ডির কাহিনীতে মোড়া। যেটি স্বাধীনতা সংগ্রামের আগে দেশের মূল পতিতা পল্লী নামে পরিচিত ছিল।

হীরামাণ্ডিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন, মনীষা কৈরালা, রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি-সহ একাধিক তারকা। যাই হোক, ইতিমধ্যেই ছবির টিজার, ট্রেলার সবটাই মুগ্ধ করেছে দর্শকদের। ছবির সেটও দেখেছেন সবাই। কিন্তু জানেন কী, হীরামাণ্ডির পুরো সেটটা বানাতে সঞ্জয় লীলা বনসালির চিন্তাভাবনা কী ছিল? দর্শকদের মনে প্রতিবারই এই প্রশ্নটি থাকে যে, তিনি প্রতিবার কীভাবে প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে নিজেকেই ছাড়িয়ে যান? ছবিটি বেশিরভাগই ঐতিহাসিক ব্যক্তিত্বের চারপাশে আবর্তিত। হীরামান্ডির রেড-লাইট এলাকায় বসবাসকারী তাওয়াইফদের (সভ্যতাদের) জীবনকে ঘিরে তৈরি ছবিটি। স্বাধীনতা-পূর্ব ভারতে লাহোর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছবির সেট ডিজাইনার প্রোডাকশন বলেছেন, বানসালি তার আসন্ন আট পর্বের সিরিজের জন্য তিন একর সেট আপ করেছেন। এটি বনসালির এখনও পর্যন্ত সবচেয়ে বড় সেট। ৭ মাস ধরে ৭০০ জন কারিগরের সান্নিধ্যে গঠিত হয়েছে এই সেট। যেখানে রয়েছে প্রায় ৬০,০০০ কাঠের তক্তা। ধাতব ফ্রেমের তৈরি রানী মল্লিকাজানের (মনিষা কৈরালা) শাহী মহল স্থাপনের জন্য সাত মাস ধরে কাজ করেছে কারিগররা, যেটি ছিল হীরামান্ডির সবচেয়ে শক্তিশালী পতিতালয়। আর্কিটেকচারাল ডাইজেস্ট বলেছে, সেটটিতে রয়েছে খোয়াবগাহ (কোয়ার্টার), একটি চমত্কার সাদা মসজিদ, একটি বিশাল উঠান, একটি নাচের হল, জলের ফোয়ারা, একটি ঔপনিবেশিক চেহারার কক্ষ, রাস্তা, দোকান, অনেক ছোট ছোট কোঠা, এবং একটি হাম্মাম রুম। সেই সময়ের শিল্প, কারুশিল্প এবং টেক্সটাইল। এছাড়াও রয়েছে মুঘল মিনিয়েচার পেইন্টিং, ফ্রেস্কো, ব্রিটিশ অফিসারদের ঔপনিবেশিক প্রতিকৃতি, জানালার ফ্রেমে ফিলিগ্রির কাজ, মেঝেতে এনামেল খোদাই করা, ছোট ছোট কাঠের দরজা এবং এমনকি ঝাড়বাতি সবই বানসালির তত্ত্বাবধানে হস্তনির্মিত ছিল।

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার