ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার ম্যানচেস্টার সিটির ফোডেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির তৃতীয় ফুটবলার হিসাবে এই সম্মান অর্জন করে নিলেন ফোডেন। অন্যদিকে মেয়েদের বিভাগেও বর্ষসেরা পুরস্কারটি পেয়েছেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। ফরওয়ার্ড খাদিজা ‘বানি’শ এই পুরস্কারটি পেয়েছেন।

এবারে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ৮০০ জন সদস্যের মধ্যে ৪২ শতাংশ ভোট পেয়েছেন ফিল ফোডেন। ফোডেনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটি ক্লাবেরই রদ্রি। তৃতীয় হয়েছেন আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস।২৩ বছর বয়সি এই খেলোয়াড় সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও পর্যন্ত ২৪টি গোল করেছেন। এরমধ্যে প্রিমিয়ার লিগে গোল করিয়েছেন ১৬টি। আর গোল করিয়েছেন ১০টি। বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়ে ফোডেন জানান, খুব ভালো লাগছে। তবে সতীর্থদের ছাড়া এই সম্মান জিততে পারতাম না। ম্যানচেস্টার সিটিকে ট্রফি জিতিয়ে এবারের মরশুম শেষ করতে চাই। গত চার বছরের ফোডেনকে নিয়ে তিন জন ফুটবলার এই সম্মান পেলেন। এর আগে ২০২১ সালে এই সম্মান পেয়েছেন রুবেন দিয়াস ও ২০২৩ সালে এই সম্মান পেয়েছেন আর্লিং হল্যান্ড।

এদিকে মেয়েদের মধ্যে এবারে বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন খাদিজা। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ৫৩ শতাংশ ভোট পেয়েছেন খাদিজা। মেয়েদের বিভাগে বর্ষসেরে ফুটবলারের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। খাদিজার পর দ্বিতীয় স্থানে রয়েছেন চেলসির ফুটবলার লরেন জেমস ও তৃতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটিরই অ্যালেক্স গ্রিনউড।

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী