শাহরুখ হয়তো নিজেও জানেন না তাঁর ছবির জন্যে বাংলা সিনেমার বেহাল অবস্থা: কৌশিক

তাই তাঁদের সুবিধার্থে আমাদের শর্ত মানতে হচ্ছে। তবে সমস্যা ডিস্ট্রিবিউটরদের নিয়ে। যাঁদের হাতে সারা দেশজুড়ে ১০ হাজারটা থিয়েটর। আমাদের হাতে মাত্র ৪০ থেকে ৫০টা থিয়েটর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ‘পাঠান’ জ্বরে কাবু ভক্তমহল। এত বিতর্ক যেন কিছুতেই ঘায়াল করতে পারেনি ভক্তদের। বুধবার কাকভোর থেকেই প্রেক্ষাগৃহ গুলিতে দর্শকদের উপচে পড়া ভিড় নজরে পড়েছে সবার। কলকাতাতেও কোনও প্রকার ব্যতিক্রম হয়নি। তবে সকাল থেকে রমরমিয়ে ‘পাঠান’ ব্যবসা করলেও, বিপাকে পড়েছে একাধিক বাংলা ছবি। কারণ, শাহরুখের সিনেমা বলে কথা, তাই দেশের যেখানেই ‘পাঠান’ মুক্তি পাবে, সেই সমস্ত হলগুলিতে অন্য ভাষার ছবি চলবে না বলেই আতঙ্কে ভুগছেন নির্মাতারা। ফলে বাংলা ছবিও হল মালিকদের কাছে কোণঠাসা হয়েছে। এদিকে সদ্য মুক্তি পেয়েছেন, ‘কাবেরী অন্তর্ধান’-সহ একাধিক বাংলা ছবি। ইতিমধ্যেই হলগুলির প্রত্যেকটি শো-ই দখল করেছে পাঠান। তাই বাংলায় বাংলা ছবির কোনো জায়গা নেই বলেই অভিযোগ বাংলা ইন্ডাস্ট্রির নির্মাতাদের!

বলিউড ছবি চলার নিয়ম মেনে ‘পাঠান’ মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে লাইভে এসেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত অভিনীত ছবি ‘কাবেরী অন্তর্ধান’। যেখানে অভিনয় করছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে শুধু তাঁর ছবিই নয়, একাধিক বাংলা ছবি ফাঁকা দর্শক সংখ্যা নিয়েই বসে থাকবে বলে ধারণা কৌশিক গঙ্গোপাধ্যায়ের। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই ‘কাবেরী অন্তর্ধান’-এর হাউজফুল বোর্ড ঝুলেছে। কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায়কে পাঠান’-এর ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, যে সমস্ত সিঙ্গল স্ক্রিনে ‘পাঠান’ চলবে, সেখানে কোনও বাংলা ছবি চলবে না।

এরপরই ফেসবুকে আসেন কৌশিক গঙ্গোপাধ্যায়। জানান, “পাঠান মুক্তি পাচ্ছে। আমরা সবাই পাঠান দেখব। শাহরুখ খানের মতো স্টারের ছবি এত বছর পর মুক্তি পাচ্ছে সবাই অপেক্ষা করছে। কিন্তু বলিউডের বড় বড় প্রযোজকেরা সিঙ্গল স্ক্রিনগুলিকে শর্ত দিয়েছে, ছবি নিলে সব শো-এ তাঁদের ছবি চালাতে হবে। কিন্তু প্রত্যেকটা শো-তে যদি ওদের ছবি চলে, তাহলে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করবে পাঠান, এমন সুযোগ কেউ হাতছাড়া করবে না। তাই তাঁদের সুবিধার্থে আমাদের শর্ত মানতে হচ্ছে। তবে সমস্যা ডিস্ট্রিবিউটরদের নিয়ে। যাঁদের হাতে সারা দেশজুড়ে ১০ হাজারটা থিয়েটর। আমাদের হাতে মাত্র ৪০ থেকে ৫০টা থিয়েটর। এখানেও যদি আমরা ছবি দেখাতে না পারি, তবে বাংলা ছবি কোথায় গিয়ে দেখাব। সবথেকে অবাক কাণ্ড, শাহরুখ খান হয়তো নিজেও জানেন না, যে আমরা এমন ঘটনার শিকার হচ্ছি। তিনি তো আমাদের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর। সেখানকার ভাষার ছবি সমস্যার মুখে। কিন্তু আপনারা পাঠান দেখুন, সঙ্গে আমাদের ছবিও দেখুন। এতো পরিশ্রম করে একটা ছবি বানানোর চেষ্টা করি, যখন দেখি সেই ছবি নিজের জায়গাতেই দেখাতে পারছি না ভীষণ কষ্ট হয়।”

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’